এক্সপ্লোর

The Kashmir Files Film Postponed: বাড়ছে করোনা, অনুপম খেরের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মুক্তি স্থগিত

গত দুটো বছরে বন্ধ থেকেছে সিনেমাহল। মাঝে খুললেও ফের দেশের বিভিন্ন রাজ্যে হয় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, নাহলে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমাহল চলছে।করোনা পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে ছবির ব্যবসায়

মুম্বই: আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল অনুপম খের (Anupam Kher), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির। কিন্তু সারা দেশে ফের হু-হু করে বাড়ছে করোনাভাইরাস। করোনার ফের সংক্রমণ বৃদ্ধিতে বলিউডে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল 'দ্য কাশ্মীর ফাইলস'। সদ্যই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি মুক্তি স্থগিত হওয়ার খবর জানালেন নির্মাতারা।

গত দুটো বছর ধরে চলছে করোনা পরিস্থিতি। গত দুটো বছরে বেশ অনেকটা সময় বন্ধ থেকেছে সিনেমাহল। মাঝে খুললেও ফের দেশের বিভিন্ন রাজ্যে হয় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, নাহলে ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমাহল চলছে। লকডাউন ও করোনা পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে ছবির ব্যবসায়। দিল্লির সরকার ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার ঘোষণা করে দিয়েছে। আর তারপর থেকেই বলিউডের বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির নির্মাতারা ছবির মুক্তি স্থগিতের ঘোষণা করে লিখেছে, 'সারা দেশে ব্যাপক হারে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে এবং বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল হয় সম্পূর্ণ নাহলে অর্ধেক বন্ধ রয়েছে। এই কারণেই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে ছবির মুক্তি স্থগিত রাখা হচ্ছে। এই মুহূর্তে আমরা এই অতিমারি পরিস্থিতির সঙ্গে সবাই মিলে একসঙ্গে লড়াই করব। মাস্ক পরুন। সুরক্ষিত থাকুন।'

আরও পড়ুন - Harshaali Malhotra Update: ড. আম্বেদকর পুরস্কার পেল 'রজরঙ্গী ভাইজান'-এর 'মুন্নি', কাকে উৎসর্গ করল?

করোনার তৃতীয় ঢেউ আসার পর থেকে দেশের বহু মানুষ রোজ করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমিত হচ্ছেন বহু তারকা। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু তারকা করোনা আক্রান্ত। দেশের বিভিন্ন রাজ্যে সিনেমাহল বন্ধ রাখার ঘোষণার পরই স্থগিত হয়েছে শাহিদ কপূরের 'জার্সি'। মুক্তি আটকে গিয়েছে পরিচালক রাজামৌলির বহু প্রতীক্ষিত 'ট্রিপল আর' এবং প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'-এর। 'ট্রিপল আর' ছবির মুক্তি আটকে যাওয়া প্রচার বাবদ যে কয়েক কোটি টাকা খরচ হয়েছিল, তা ক্ষতি হয়েছে নির্মাতাদের। জানা গিয়েছে এমনটাই। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget