এক্সপ্লোর

Darsheel Safary Updates: 'তারে জমিন পর'-র ছোট্ট ইশানকে মনে আছে? কেমন দেখতে হয়েছে এখন তাঁকে?

৮ বছরের ছোট্ট ইশান নন্দকিশোর অবস্তি। যে কিনা ডিসলেক্সিয়া নামের এক অসুখের শিকার ছিল। শব্দ, অক্ষর মনে রাখতে, উচ্চারণ করতে যার খুব অসুবিধা হত। স্কুলের শিক্ষকদের থেকে বাড়িতে বাবা-মায়ের কাছে বকুনি খেতে হত

মুম্বই: 'তারে জমিন পর' (Taare Zameen Par) ছবির ছোট্ট ইশান নন্দকিশোর অবস্তিকে মনে আছে নিশ্চয়ই? আমির খানের সঙ্গে অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও বিপুল প্রশংসা পেয়েছিলেন দর্শিল সাফারি (Darsheel Safary)। ওই ছবির জন্যই তিনি পেয়েছিলেন একাধিক পুরস্কার। এখন কী করছেন শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা দর্শিল? কেমনই বা দেখতে হয়েছে তাঁকে?

৮ বছরের ছোট্ট ইশান নন্দকিশোর অবস্তি। যে কিনা ডিসলেক্সিয়া নামের এক অসুখের শিকার ছিল। শব্দ, অক্ষর মনে রাখতে, উচ্চারণ করতে যার খুব অসুবিধা হত। আর তার জন্যই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের থেকে বাড়িতে বাবা-মায়ের কাছে বকুনি খেতে হত। পড়াশোনাতেও একেবারেই ভালো ফল করতে পারছিল না। বাবা-মায়ের থেকে দূরে থেকে বোর্ডিং স্কুলের পড়াশোনায় শিক্ষকদের কাছে বকুনি খেতে খেতে সে একসময় আত্মহত্যার মতো পথ বেছে নিতে যায়। তেমন অবস্থা থেকে তাকে বাঁচায় তারই সহপাঠী। তখনই তার জীবনে আসে শিক্ষক রাম শঙ্কর নিকুম্ভ। ধীরে ধীরে তাঁর ভালাবাসা এবং স্নেহের পরশে সে পড়াশোনায় ভালো হয়ে ওঠে। অন্যান্য শিক্ষকদেরও স্নেহ পেতে শুরু করে। শিক্ষক-ছাত্রের সম্পর্কের স্নেহের বন্ধনে গড়ে ওঠে 'তারে জমিন পর'-র গল্প। বাকিটা ইতিহাস। বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শকদের মনের কাছের ছবি হয়ে ওঠে 'তারে জমিন পর'। আর সেই ছবি দিয়েই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় এবং প্রশংসিত হয়ে ওঠে দর্শিল সাফারি।

আরও পড়ুন - নতুন আইটেম সং 'কুসু কুসু' নিয়ে ইন্টারনেট মাতাতে হাজির নোরা ফতেহি, মুহূর্তে ভাইরাল ভিডিও

'তারে জমিন পর'-র ৮ বছরের ছোট্ট ইশান আজ বড় হয়েছে। দর্শিল সাফারি পরবর্তীকালে অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু ছবি দেখা গিয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন তাঁর এখনকার ছবি। আর তাই এখন ভাইরাল। স্বাভাবিকভাবেই দর্শকদের জানার ইচ্ছেটা আরও বেড়ে গিয়েছে সেদিনের সেই ছোট্ট ইশান আজ কেমন দেখতে হয়েছেন। 

'তারে জমিন পর'-র সাফল্যের পর পর দর্শিল সাফারি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে তাঁর ছবির জনপ্রিয়তা তাঁর জীবন অনেকটাই বদলে দিয়েছে। পরবর্তীকালে অভিনয় করেছেন 'বাম বাম বোলে' এবং আরও বেশ কয়েকটি ছবিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget