এক্সপ্লোর

RG Kar News: 'এক মাস পরেও পথে নামতে হচ্ছে এটা আমাদের লজ্জা', আরজি কর কাণ্ডের প্রতিবাদে মানসী সিন্হা

Manasi Sinha: আগামীকাল সুপ্রিম কোর্টে ফের আরজি কর কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। এই আবহে বিচার চেয়ে ফের পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। 

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আগামীকাল, সোমবার ৯ সেপ্টেম্বর, আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) ১ মাস অতিক্রান্ত। কিন্তু এখনও সেই ঘটনার, নির্যাতিতার সঠিক বিচার হয়নি। আজ ফের 'রাত দখল', কাল সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের আরজি কর কাণ্ডের শুনানি। এই আবহে বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও (Tollywood)। 

পথে নামলেন টালিগঞ্জের শিল্পীরা, কী বক্তব্য মানসী সিন্হার?

অভিনেত্রী পরিচালক মানসী সিন্হা এদিন এবিপি আনন্দকে বলেন, 'এক মাস পরেও পথে নামতে হচ্ছে, এক মাস পরেও আমরা বিচার পাইনি, এটা আমাদের লজ্জা, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা হাল ছাড়ব না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। We want justice না, we demand justice।'

আগামীকাল সুপ্রিম কোর্টে ফের আরজি কর কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা। মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল। 

এই আবহে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন করেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ দু'জনের কথা, জহর সরকারের মতামত শুনলেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর। 'পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, পিছিয়ে আসা সম্ভব নয়', মুখ্যমন্ত্রীকে জানালেন জহর সরকার, সূত্রের খবর। ফোনের পর নিজের সিদ্ধান্তে অনড়, জানিয়েছেন জহর সরকার, সূত্রের খবর। ১১ সেপ্টেম্বর দিল্লি যাচ্ছেন জহর সরকার, ১২ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেবেন, সূত্রের খবর। অন্যদিকে ফের তৃণমূলের নিশানায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম ও বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার দুই তৃণমূল নেতা। পাল্টা সুর চড়িয়েছেন বিরোধীরাও।                                                                   

 

আরও পড়ুন: RG Kar News: 'স্বাধীন দেশের নাগরিক হিসেবে সুরক্ষা আমার জন্মগত অধিকার', দাবি অপরাজিতা আঢ্যর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE
Kolkata Metro Rail: এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget