এক্সপ্লোর

SUSHANT DEATH CASE LIVE UPDATES: ইডি দফতরে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়াকে, তদন্তে অসহযোগিতা করার অভিযোগ

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় এদিন রিয়া চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ ইডি-র। এদিন পুলিশ রিয়া ও সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে সকাল ১০ টায় হাজিরা দিতে বলেছিল।

rhea chakraborty questioned by ed in sushant singh rajput 15 crore rs SUSHANT DEATH CASE LIVE UPDATES: ইডি দফতরে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়াকে, তদন্তে অসহযোগিতা করার অভিযোগ

Background

মুম্বই:  সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় এদিন রিয়া চক্রবর্তীকে ফের  জিজ্ঞাসাবাদ ইডি-র। এদিন পুলিশ রিয়া ও সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে সকাল ১০ টায় হাজিরা দিতে বলেছিল। রিয়া  তাঁর ভাইয়ের সঙ্গে পৌনে এগারোটা নাগাদ ইডি দফতরে আসেন। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা-ও।   ইডি দফতরে রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিও। রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকেও ইডি  জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়ার ভাইকে গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের!

সুশান্ত মৃত্যু মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই।

অন্যদিকে, মৃত অভিনেতার বাবা, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আর্থিক তছরুপের যে অভিযোগ করেছেন, তার ভিত্তিতে তদন্ত চালাচ্ছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।  ১৪ লক্ষ টাকা আয় করে কী করে ৭৬ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন ফ্ল্যাট?

কোথা থেকে পেয়েছিলেন টাকা? তা নিয়ে শুক্রবার রিয়াকে প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের অ্যাকাউন্ট থেকে  ১৫ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে এফআইআর করেছেন সুশান্তের বাবা।

সেই মামলায় গত শুক্রবার রিয়ার পাশাপাশি তাঁর বাবা ইন্দ্রজিত্‍ চক্রবর্তী, রিয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রীতেশ শাহ,এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। শ্রুতি মোদি সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও কাজ করেছেন। সূত্রের খবর, সেদিন রিয়ার ভাইকেও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। পরদিন শনিবার আরও এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

আর এবার রাতভর প্রায় ১৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ!

এরই মাঝে সূত্রের খবর, সুশান্তের প্রেমিকা রিয়ার বয়ানে সন্তুষ্ট নন ইডির তদন্তকারীরা। সোমবার ফের রিয়া ও তাঁর বাবা ইন্দ্রজিত্‍ চক্রবর্তীকে তলব করা হয়েছে।

এদিকে এরইমধ্যে রিয়ার কল রেকর্ডস বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি,সুশান্ত যখন মুম্বইয়ের বাইরে ছিলেন, তখন পরিচালক মহেশ ভাটের সঙ্গে রিয়ার ৯২ মিনিট কথা হয়েছিল।

২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে তাঁদের সবচেয়ে বেশি কথা হয়।রিয়াকে ৭ বার ফোন করেন মহেশ ভাট।

এদিকে সুশান্তের সঙ্গে রিয়ার ১৪২ বার ফোনে কথা হয়।

সূত্রের দাবি, রিয়া সবচেয়ে বেশিবার তাঁর মার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ৮৯০ বার।

ভাইয়ের সঙ্গে ৮০০ বার ফোনে কথা হয়।সুশান্তের সেক্রেটারির সঙ্গে রিয়ার ১৪৮ বার কথা হয়।

অর্থাৎ‍, অবাক করা বিষয় হল, রিয়ার সবচেয়ে কম কথা হয়েছিল সুশান্তের সঙ্গে!

22:45 PM (IST)  •  10 Aug 2020

সুশান্ত-মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি!

সুশান্ত মৃত্যু-তদন্তে রিয়া চক্রবর্তীকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি| ইডি দফতর থেকে বেরোলেন রিয়ার বাবা ও ভাই সৌভিক| তদন্তে সহযোগিতা করছেন না রিয়া, সূত্রের খবর| আজ সবাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ ইডির| সুশান্তের বিজনেস ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ|

21:32 PM (IST)  •  10 Aug 2020

সুশান্ত মৃত্যু-তদন্তে রিয়া চক্রবর্তীকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। কেন্দ্রীয় সংস্থার দফতর থেকে বেরোলেন রিয়ার বাবা ও ভাই সৌভিক। তদন্তে সহযোগিতা করছেন না রিয়া, সূত্রের খবর। আজ সবাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সুশান্তের বিজনেস ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget