এক্সপ্লোর

Rhea Chakraborty : 'কলিযুগে বাস করছি, প্রশ্নের মুখে মানবিকতা!', কেন বলছেন রিয়া?

খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চেহরা'। যেখানে তাঁকে অমিতাভ বচ্চন এবং এমরান হাশমির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। 

মুম্বই: রিয়া চক্রবর্তী। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁকে ঘিরে কম বিতর্ক তৈরি হয়নি। প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার এবং এক মাস জেলেও থাকতে হয়েছিল অভিনেত্রীকে। তাই গত বছরটা তাঁর কেটেছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও। সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ফের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া চক্রবর্তী। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'চেহরে'। যেখানে তাঁকে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। 

কিছুদিন আগেই 'চেহরে' ছবির পরিচালক রুমি জাফরি প্রকাশ্যে রিয়া চক্রবর্তী সম্পর্কে মুখ খুলেছিলেন। অভিনেত্রীর প্রশংসা করে জানিয়েছিলেন যে, গতবছর রিয়া চক্রবর্তী সম্পর্কে 'ডাইনি'-র মতো শব্দ ব্যবহার করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। 'চেহরে' ছবিতে রিয়াকে দেখলে সমস্ত সমালোচকদের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। তাছাড়া পরিচালক আরও বলেছিলেন যে, রিয়া খুবই ভালো মনের মানুষ এবং ভালো পরিবারেরও মেয়ে। এবং রিয়ার ব্যক্তিগত জীবনের বিতর্ক একেবারেই ছবিতে প্রভাব ফেলবে না। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিয়া চক্রবর্তী লিখেছেন কীভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও বেঁচে থাকা যায়, তার কথা।

রিয়া চক্রবর্তী লিখেছেন, 'আমরা কলিযুগে বাস করছি। যেখানে মানবিকতা এবং মানুষের দাম দুটোই এখন চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে আমাদের এক হয়ে থাকা প্রয়োজন। বেঁচে থাকতে গেলে ভালোবাসার খুবই প্রয়োজন। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ভালোবাসা খুঁজে নিন আর যাঁরা হৃদয়ের কাছের মানুষ, তাঁদের সঙ্গে মন খুলে কথা বলুন। এটাই একমাত্র রাস্তা কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার। তাই পরিবারের মানুষদের হাত শক্ত করে ধরে থাকুন আর ভালোবাসুন।'

প্রসঙ্গত, রুমি জাফরি পরিচালিত, অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী অভিনীত 'চেহরে' মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা পরিস্থিতিতে এবং লকডাউনের কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবির মুক্তি পিছিয়ে যায়। যদিও সেসময় শোনা গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং রিয়া চক্রবর্তীর গ্রেফতারির কারণে ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও পরিচালক রুমি জাফরি স্পষ্ট জানিয়েছেন যে, রিয়া চক্রবর্তীর কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget