এক্সপ্লোর

Rhea Chakraborty: 'যোদ্ধা' ভাইয়ের জন্মদিনে আদুরে পোস্ট রিয়ার, কটাক্ষে ভরল কমেন্টবক্স

Rhea Chakraborty Trolled: গতকাল সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন 'জলেবি' অভিনেত্রী। ভাই সৌভিকের জন্মদিনে তাঁকে জড়িয়ে ছবি। স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে ভাই ও বোন। তারপর?

নয়াদিল্লি: অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। যদিও ২০২০ সালের জুন মাস থেকে সিনেমার চেয়ে বেশি বিতর্কের অংশ হয়ে থেকেছেন শিরোনামে। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার ঘটনায় রিয়া চক্রবর্তীকে একপ্রকার 'দোষী' বানিয়ে ছেড়েছিলেন সকলে। অভিনেতার শেষ সময়ের প্রেমিকা হিসেবে তাঁকে দোষারোপের শিকার হতে হয়, মাদক মামলায় যেতে হয় জেলও। যদিও পরে তিনি ছাড়া পান। সেই সময় পিছনে ফেলে যদিও এখন এগিয়ে যাওয়ার চেষ্টায় অভিনেত্রী ও তাঁর ভাই সৌভিক (Showik)। মন দিয়েছেন কেরিয়ারে। কিন্তু ফের একবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে। কী এমন ঘটল?

ফের কটাক্ষের শিকার রিয়া চক্রবর্তী

গতকাল সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন 'জলেবি' অভিনেত্রী। ভাই সৌভিকের জন্মদিনে তাঁকে জড়িয়ে ছবি। স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে ভাই ও বোন। একটি ছবিতে দেখা গেল ভাইকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী। পরের ছবিতে দেখা গেল ভাইয়ের এঁকে দিচ্ছেন স্নেহের চুম্বন। ক্যাপশনে, 'আমার ছোট ভাইয়ের জন্য কৃতজ্ঞতা। শুভ শুভ আমার যোদ্ধা।'

কিন্তু ভাইবোনের এই ভালবাসা খুব ভাল করে নেননি নেটিজেনদের একাংশ। বলা ভাল, তাঁদের অনেকে এটা বোঝার মতো সময়ই ব্যয় করেননি যে এটি তাঁর ভাইয়ের সঙ্গে ছবি। বরং দু'টি ছবি পোস্ট হতেই ধেয়ে এসেছে কটাক্ষ, ট্রোলের বন্যা। ভাইয়ের জন্মদিনে পোস্ট করেন এই ছবি দুটো অভিনেত্রী। সেখানেই কেউ লিখলেন, 'পরের টার্গেট লকড', তো কেউ লিখলেন, 'নতুন ছেলে পেয়েছেন?' কেউ আরও এক ধাপ এগিয়ে বলে বসলেন, 'আগে থেকেই রেস্ট ইন পিস!' রিয়াকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনও সুযোগই ছাড়তে চাননি তাঁরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

তবে কমেন্ট বক্সে যেমন বিরূপ মন্তব্য রয়েছে তেমনই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েও মন্তব্য করেছেন অনেক নেটিজেনই। কেউ লিখলেন, 'শান্ত হয়ে যান। সৌভিক ওঁর ভাই'। কেউ আবার বললেন, 'মানুষের ভাবনা কতটা নিচে নেমে গেছে, ইনি কে সেটা জানারও ধৈর্য্য নেই'। ইন্ডাস্ট্রিরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সৌভিককে। 

আরও পড়ুন: Jeetu-Nabanita: জিতুর জন্মদিনে নেই শুভেচ্ছাবার্তা, গোয়ায় 'উইকএন্ড মুড'-এ নবনীতা? সঙ্গী কে?

রিয়া চক্রবর্তীকে শেষ 'এমটিভি রোডিজ ১৯ - কর্ম ইয়া কাণ্ড'-এ দেখা গিয়েছিল। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'চেহরে'। ছবিতে তাঁকে ইমরান হাশমি, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget