এক্সপ্লোর

Riddhima Ghosh Birthday: 'এই জন্মদিনটা তোমার জন্য কঠিন হলেও ভালো রাখার চেষ্টা করব', ঋদ্ধিমাকে গৌরব

Riddhima Ghosh Birthday: আজ নায়িকার জন্মদিন। সকাল থেকই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। তবে সবচেয়ে বিশেষ মানুষের শুভেচ্ছা এল জন্মদিনের সন্ধেয়।

কলকাতা: আজ নায়িকার জন্মদিন। সকাল থেকই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। তবে সবচেয়ে বিশেষ মানুষের শুভেচ্ছা এল জন্মদিনের সন্ধেয়। অবশ্য এই সময় সোশ্যাল মিডিয়ার। বাস্তবে হয়তো 'বার্থ ডে গার্ল' ঋদ্ধিমা ঘোষকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন গৌরব চক্রবর্তীই। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের সন্ধেয় মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন গৌরব। 

আজ অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন স্বামী গৌরব। অভিনেতা লিখছেন, 'তুমি হলে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনা। আমার জীবনে সমস্ত ভালোবাসা আর আলো নিয়ে আসার জন্য তোমায় ধন্যবাদ। আমি জানি এই জন্মদিনটা তোমার কাছে খুব কঠিন। তবে আমি তোমায় জানিয়ে রাখি, তোমার সমস্ত স্বপ্নপূরণ করার জন্য আর তোমায় ভালো রাখার জন্য যা যা প্রয়োজন আমি সব করব। সবসময় হাসো আর সুখে থাকো, ভালো থাকো। শুভ জন্মদিন ঋদ্ধিমা।'

এই পোস্টের উত্তরে ঋদ্ধিমা লেখেন, 'তোমায় ভালোবাসি।'

আরও পড়ুন: রজনীকান্তের কন্যার পর এবার কি বিবাহবিচ্ছেদের পথে চিরঞ্জীবী-কন্যাও?

গত ২৮ নভেম্বর বিয়ের ৪ বছর পূর্ণ করেছেন গৌরব-ঋদ্ধিমা। বিয়ের দিনের একটি ছবি পোস্ট করেছিলেন ঋদ্ধিমা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'তোমার হাতই একমাত্র আমি সারাজীবন ধরতে চেয়েছি। তুমি আমাকে সম্পূর্ণ কর। বর্ষপূরণের শুভেচ্ছা... আবার!' ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন গৌরব ও ঋদ্ধিমা। তার আগে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক। সব মিলিয়ে ১১ বছরের দীর্ঘ যাত্রা।

কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্যাস্তের সামনে দুজনের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আশা করছি আগামী দিনে আরও একাধিক সূর্যাস্ত তোমার পাশে বসেই দেখতে পাব। হ্যাপি অ্যানিভার্সারি ঋদ্ধিমা। খুব ভালবাসি।' কমেন্টে স্ত্রীয়ের আদুরে মন্তব্য, 'আমি তোমাকে বেশি ভালবাসি'।

তাঁর পোস্টে দম্পতিকে শুভেচ্ছা জানান অনিন্দিতা বোস, নুসরত জাহান প্রমুখ।

সদ্য 'নির্ভয়া' ছবিতে দেখা গিয়েছিল গৌরবকে। আগামীকে 'স্বস্তিক সংকেত' ছবিতে দেখা যাবে তাঁকে। এই প্রথম নুসরত জাহানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা গৌরব। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget