এক্সপ্লোর

Celebrities Divorce: রজনীকান্তের কন্যার পর এবার কি বিবাহবিচ্ছেদের পথে চিরঞ্জীবী-কন্যাও?

মাত্র কয়েকদিন আগেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য এবং দক্ষিণী অভিনেত্রী সামান্থা রথ প্রভু। দুই তারকার বিবাহিত সম্পর্কে যে ফাটল ধরেছে, তা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই।

হায়দরাবাদ: গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল দক্ষিণের জনপ্রিয় তারকা ধনুশের (Dhanush) সঙ্গে তাঁর স্ত্রী ঐশ্বর্যর (Aishwaryaa) বিবাহবিচ্ছেদের খবরে। সুপারস্টার রজনীকান্তের (Ranjinikant) জামাই ধনুশ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবাহবিচ্ছেদের খবর শেয়ার করেছেন। জানিয়েছেন, ঐশ্বর্যর সঙ্গে গত আটেরো বছর দম্পতি হিসেবে, বন্ধু হিসেবে, একে  অপরের শুভাকাঙ্খী হিসেবে থাকার পর এবার তাঁরা বিবাহিত সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তাঁদের জন্য ভালো হতে চলেছে বলেই মত অভিনেতা এবং তাঁর স্ত্রী ঐশ্বর্যর। পাশাপাশি এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে ব্যক্তিগত জীবনের গোপনীয়তাও বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের পরই এবার গুঞ্জন রটেছে, বিবাহিত জীবনে কি ইতি টানতে চলেছেন দক্ষিণী ছবির আর এক সুপারস্টার চিরঞ্জীবীর মেয়ে সৃজাও?

মাত্র কয়েকদিন আগেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন নাগার্জুনের (Nagarjun Akkineni) ছেলে নাগা চৈতন্য (Chay Akkineni) এবং দক্ষিণী অভিনেত্রী সামান্থা রথ প্রভু (Samantha Rath Prabhu)। দুই তারকার বিবাহিত সম্পর্কে যে ফাটল ধরেছে, তা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সেই গুঞ্জনে আরও ইন্ধন জোগায় সামান্থা রথ প্রভু যখন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামী নাগার আক্কিনেনি পদবি সরিয়ে দেন। আর তার কিছুদিন পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সামান্থা ও নাগা চৈতন্য বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। এবার সেই একই পদ্ধতিতেই কি সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিলেন চিরঞ্জীবীর (Chiranjeevi) কন্যা সৃজা (Sreeja)?

আরও পড়ুন - Dhanush Aishwaryaa Separation: ধনুশ-ঐশ্বর্যের দাম্পত্য বিচ্ছেদের খবরের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট রজনীকান্তের ছোট মেয়ের

তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর কন্যা এবং অভিনেতা রাম চরনের বোন সৃজা ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর নাম সরিয়ে দিয়েছেন। এতদিন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে নাম থাকত সৃজা কল্যাণ। কিন্তু সম্প্রতি তিনি স্বামী কল্যাণ দেবের নাম সরিয়ে সৃজা কোনিডেলা রেখেছেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনার পরই নেট দুনিয়ায় গুজব শোনা যাচ্ছে, তাহলে কি সামান্থা রথ প্রভুর মতো করেই বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছেন চিরঞ্জীবী কন্যা? যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। গুঞ্জন আরও জোরাল হয়েছে যখন কল্যাণ দেবের সাম্প্রতিক ছবি 'সুপার মাচি'র প্রোমোশনে চিরঞ্জীবীর পরিবারের কাউকে দেখা না যাওয়ায়।

প্রসঙ্গত, ২০১৬ সালে অভিনেতা কল্যাণ দেবের সঙ্গে বিয়ে হয় অভিনেতা চিরঞ্জীবীর কন্যা সৃজার। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। ২০১৮তে জন্ম হয় তার। কল্যাণ দেবকে বিয়ে করার আগে সৃজার বিয়ে হয় শিরিষ ভরদ্বাজের সঙ্গে। ২০১১ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। শিরিষ ভরদ্বাজের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও দায়ের করেছিলেন চিরঞ্জীবী কন্যা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget