এক্সপ্লোর

Rish: ১৩ মে ভয় ধরাতে আসছে সৌরভ, দর্শনা, চান্দ্রেয়ীর 'রিষ'

Rish Update: আর পাঁচটা বাংলা ছবির থেকে 'রিষ'-এর গল্প খানিক আলাদা। এই ছবির গল্প একটি ছোট মেয়েকে কেন্দ্র করে তৈরি হয়। তার ওপর আত্মা ভর করে। এরপর ধীরে ধীরে তার মাধ্যমে সেই বাচ্চাটির গোটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা করে সেই আত্মা

কলকাতা:  এই গল্প প্রেমের নয়, রহস্যের, ভয়ের। এই গল্প ভৌতিক আতঙ্ক জড়ানো। মুক্তি পেল নতুন ছবি 'রিষ'-এর ট্রেলার ও গান। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'রিষ' (Rish)। ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাংলা সিনে জগতের জনপ্রিয় মুখ সৌরভ দাস (Saurav Das), দর্শনা বণিক (Darsana Banik), চান্দ্রেয়ী ঘোষকে (Chandreyee Ghosh)। থাকবেন কিয়ানা মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালী মুখোপাধ্যায়, অমিতাভ চট্টোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় প্রমুখ (Kiaana Mukherjee, Rumki Chatterjee, Piyali Mukherjee, Amitavo Chatterjee, Swati Mukherjee and others)। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবারতী ভৌমিক (Debarati Bhowmick)। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রূপক চট্টোপাধ্যায় (Rupak Chatterjee)।

'রিষ'-এর গল্প

আর পাঁচটা বাংলা ছবির থেকে 'রিষ'-এর গল্প খানিক আলাদা। এই ছবির গল্প একটি ছোট মেয়েকে কেন্দ্র করে তৈরি হয়। তার ওপর আত্মা ভর করে। এরপর ধীরে ধীরে তার মাধ্যমে সেই বাচ্চাটির গোটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা করে সেই আত্মা। অবশেষে দেখা যাবে যে সেই শিশুটিকেও হত্যা করে ওই প্রেতাত্মা। এই সবকিছু যদিও হঠাৎ হয়নি। এর অতীত আছে। অনেক বছর আগে কী ঘটেছিল জানতে আমাদের অতীতে ফিরে যেতে হবে। 'রিষ' ছবিটি আবীর, মন্দিরা ও তাঁদের কন্যা সন্তান ফিওনার গল্প বলবে। তাঁদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটানোর গল্প বলবে।

আরও পড়ুন: দেড় মিলিয়নেরও বেশি শ্রোতাদের 'সোহাগে আদরে' বাঁধলেন অনুপম, সাফল্যে খুশি পরিচালক

এই ছবিতে একজন 'নান'-এর চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী। নিজের এই লুক নিয়ে উচ্ছসিত অভিনেত্রী। এবিপি লাইভকে তিনি বলেছিলেন, 'আমি আগে পর্দায় কখনও একজন নানের চরিত্রে অভিনয় করিনি। মেকআপের পর নিজেকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ছবি মুক্তি নিয়ে অধীর অপেক্ষায় রয়েছি।'

অন্যদিকে এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন দর্শনা বণিক ও সৌরভ দাস। ইতিমধ্যেই পোস্টারে সব চরিত্রের পাশাপাশি মুক্তি পেয়েছে অদ্ভুতদর্শন এর প্রেতাত্মার ছবিও। সব মিলিয়ে স্পষ্ট, ভয় ধরাবে 'রিষ'। আগামী মাস অর্থাৎ মে মাসের ১৩ মে মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget