এক্সপ্লোর

Ritabhari Chakraborty: 'এই ছবিতে আমার চরিত্র দর্শকের জন্য একটা চমক', মৈনাকের 'গৃহস্থ' সম্পর্কে ঋতাভরী

Ritabhari Chakraborty News: সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'এই ছবিটা করতে গিয়ে, গোটা টিমের থেকে, মৈনাকদার থেকে আমি যতটা ভালবাসা পেয়েছি, সেটা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই'

কলকাতা: মৈনাক ভৌমিকের (Mainak Bhowmick) নতুন ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে, নতুন কাজ ও মৈনাকের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন নায়িকা। 

অভিজ্ঞতা বলার সঙ্গে সঙ্গে, ছবির নামও প্রকাশ্যে এনেছেন নায়িকা। ছবির নাম 'গৃহস্থ'। এই ছবির অভিনয়ের কারণেই লন্ডনে ছিলেন ঋতাভরী। নিজের জন্মদিনও পালন করেছেন বিদেশের মাটিতেই। আর শেষ হল সেই ছবির শ্যুটিংই। সোশ্য়াল মিডিয়ায় কখনও পরিচালকের সঙ্গে, কখনও আবার অনুষা বা আরিয়ান ভৌমিকের (Aryaan Bhowmick) সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'মৈনাক ভৌমিকের গৃহস্থ ছবির শ্যুটিং শেষ হল। এই ছবিটা করতে গিয়ে, গোটা টিমের থেকে, মৈনাকদার থেকে আমি যতটা ভালবাসা পেয়েছি, সেটা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। এই ছবির চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং আর গোটা ছবির দায়িত্বই ছিল আমার কাঁধে। যদিও আমি এই বিষয়টা নিয়ে ভীষণ গর্বিত যে আমরা সবাই মিলে এটা করে দেখিয়েছি। এই ছবিটা সবদিক থেকেই ভীষণ আলাদা। আমায় এভাবে আগে কখনও কেউ দেখেননি। এবার কিভাবে দেখবেন... সেটা অবশ্যই একটা চমক। দর্শকরা কবে এই ছবিটি দেখবেন, অধীরভাবে অপেক্ষা করছি।'

এই ছবির শ্যুটিংয়ের ফাঁকেই জন্মদিন গিয়েছে ঋতাভরীর। মধ্যরাতে কেক কেটে উদযাপনও করেছেন। সেই উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছিলেন, 'আমার টিম আমাকে মধ্যরাতে সারপ্রাইজ দিয়েছে। এই টিমের প্রেমে পড়ে গেছি আমি এবং যে ভালবাসা আমি পাচ্ছি তাতে আমি অভিভূত। আমার কাজের টিমের জন্য শুধুই ভালবাসা।'

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে এই ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল। ১২ মে কলকাতায় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি'। প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক।দ্বিতীয় মাসেও এই ছবির দৌড় জারি রয়েছে। এখনও মানুষ দেখতে আসছেন ভালবাসার এই ছবি। ২৬ মে, শুক্রবার প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। মুম্বই,  দিল্লি,  বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget