এক্সপ্লোর

Ritabhari Chakraborty: ঋতাভরীর 'ফাটাফাটি' সফর প্রশংসিত বলিউডেও, উচ্ছ্বসিত পর্দার 'ফুল্লরা'

Film Fatafati: ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি, অপারশক্তি খুরানা, মঞ্চু ওয়ারিয়র, প্রসিড রায়, পাভেল গুলাটি, স্বানন্দ কিরকিরে, পলাশ সেন ও অন্যান্যরা

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র ট্রেলার। আর টলিউডের সেই ছবির ট্রেলার সাড়া ফেলল বলিউডেও! ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা। 

কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন। 'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। কেন? সেই উত্তর বোধহয় ইতিমধ্যে সবারই জানা। এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ফুল্লরা হয়ে ওঠার সফরটা নেহাৎ সহজ ছিল না ঋতাভরীর কাছে। একটা বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন ঋতাভরী। 

আর এই ছবির প্রশংসা করেছেন বলিউডের একাধিক অভিনেতা ও পরিচালকও। ঋতাভরীর এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন সকলেই। 'ফাটাফাটি'-র ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন বলিউডের অন্যতম ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ (Taran Adarsh)-ও। ট্রেলার মুক্তির পরে, এই সাফল্যে উচ্ছ্বসিত ছবির নায়িকা ঋতাভরীও। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খুশি ছড়িয়ে দিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন তাঁর বলিপাড়ার বন্ধুদের।                                                                           

অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত 'ফাটাফাটি' মুক্তি পাবে মে মাসে। নিজেকে ভালবাসার গল্পই বলবে ঋতাভরীর এই ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, 'আমার এক্স এক্স এল ভার্সানের সঙ্গে দেখা করুন। ফুল্লরা। কিছু কিছু চিত্রনাট্যের জন্য অনেক কিছু করে ফেলা যায়। অনেকটা খাটা যায়। এটা আমার আগামী ছবি 'ফাটাফাটি'-র ট্রেলার। একজন প্লাস সাইজ মডেল, একটা প্রেমের গল্প আর নিজেকে ভালবাসার একটা রোলার কোস্টার রাইড।'

আরও পড়ুন: Salman Khan: 'জান বলে জান বার করে নেবে', ক্যামেরার সামনে প্রেমের অভিজ্ঞতা নিয়ে অকপট সলমন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget