এক্সপ্লোর

Ritabhari in Music Video: চিত্রাঙ্গদার পরিচালনায় মিউজিক ভিডিওতে ঋতাভরী, সুর বাঁধলেন সম্বিত

Chitrangada in Music Video Direction: একটি মিউজিক ভিডিওর হাত ধরে পরিচালনায় পা রাখছেন চিত্রাঙ্গদা শতরূপা। নিকিতা গাঁধীর সঙ্গে এই মিউজিক ভিডিতে কাজ করেছেন বোন ঋতাভরী চক্রবর্তী।

কলকাতা: রুপোলি পর্দা তাঁদের ভালবাসায়, ভাবনায়। শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের সকলেই। আর এবার, এক সুর বাঁধল গোটা পরিবারকেই! পরিচালনায় দিদি, অভিনয়ে বোন আর সঙ্গীত পরিচালনায় জামাইবাবু! 

বিষয়টা একটু বিশদে বলা যাক। একটি মিউজিক ভিডিওর হাত ধরে পরিচালনায় পা রাখছেন চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)। নিকিতা গাঁধী (Nikita Gandhi)-র সঙ্গে এই মিউজিক ভিডিতে কাজ করেছেন বোন ঋতাভরী চক্রবর্তী। গানটি লিখেছেন ঋতাভরী ও যশ মার্টিন দুজনে মিলে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সম্বিত চট্টোপাধ্যায় (Sambit Chatterjee)। 'বেবি টাইম' নামের এই গানে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে নেটফ্লিক্সের 'ক্লাস' সিরিজের অন্যতম অভিনেতা চিন্তনকে। 

এর আগে নিজের লেখায় ও গানে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন ঋতাভরী। সেই গানের আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকাতেও ছিলেন সম্বিত। তবে এই প্রথম পরিবার তিন জন মিলে একসঙ্গে কোনও কাজ করছেন তাঁরা। বেবি টাইম' গানটি নিয়ে এবিপি লাইভকে (ABP Live)-কে ঋতাভরী বলছেন, 'আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) থেকে শুরু  করে পাভেল গুলাটি (Pavail Gulati), অনেকের সঙ্গেই আমায় দর্শক মিউজিক ভিডিওতে দেখেছেন। ভালো ও বেসেছেন। তবে এই কাজটা আমার কাছে, বরং বলা ভাল আমাদের তিনজনের কাছেই ভীষণ বিশেষ। আমরা সবাই কোনও না কোনও ভাবে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। সবসময়েই নতুন কিছু করার পরিকল্পনা থাকে আমাদের। সেই ভাবনারই বাস্তব রূপান্তর এই টাইম বেবি।'

প্রসঙ্গত, একের পর এক কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত ঋতাভরী। সামনেই মুক্তি পাবে অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত ঋতাভরী, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি' (Fatafati)। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)। অন্যদিকে আরও এক ছবিতে অভিনয়ের কাজ শুরু হবে ঋতাভরীর। অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush) পরিচালনায় এই ছবিতে অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)-এর সঙ্গে জুটি বাঁধছেন ঋতাভরী। ছবির নাম 'আপনজন'। এই ছবির শ্যুটিংয়ের জন্য সামনেই লন্ডনে উড়ে যাবেন অভিনেত্রী।


Ritabhari in Music Video: চিত্রাঙ্গদার পরিচালনায় মিউজিক ভিডিওতে ঋতাভরী, সুর বাঁধলেন সম্বিত

সদ্য বাবা সিদ্দিকির পার্টিতে আমন্ত্রিত ছিলেন ঋতাভরী। সেখানে হাজিরও ছিলেন টলি-সুন্দরী। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), শেহনাজ গিল (Shehnaaz Gill), প্রীতি জিন্টা (Preeti Zinta) ও ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দার একঝাঁক তারকা। সেখানে হাজির ছিল ঋতাভরীও। কালো ডিজাইনার শাড়িতে, খোলা চুলে নজর কাড়ছিলেন ঋতাভরী।


Ritabhari in Music Video: চিত্রাঙ্গদার পরিচালনায় মিউজিক ভিডিওতে ঋতাভরী, সুর বাঁধলেন সম্বিত

আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget