এক্সপ্লোর

Rituparna on Mukul Dev: 'ওর বাংলা উচ্চারণ ঠিক করে দিতাম, শুনেছি শেষের দিকে ওর মনখারাপ ছিল'.. মুকুল দেবের প্রয়াণে স্মৃতি হাতড়ালেন ঋতুপর্ণা

Mukul Dev Demise: জিতের সঙ্গে বাংলা সিনেমা 'আওয়ারা'- তে কাজ করেছেন মুকুল দেব। এই ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ হয় মুকুলের

কলকাতা: তাঁর মৃত্যুর খবরে হতবাক হয়ে গিয়েছিল বলিউড, টলিউডও! বাংলা ও হিন্দি ছবিতে বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি, মূলত করছেন খলনায়কের চরিত্র। অভিনেতার মৃত্যুর আকস্মিকতায় হতবাক সকলেই। ঠিক কেন তাঁর মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। অনেকেই বলছেন, অবসাদে ভুগছিলেন অভিনেতা, রহস্য ঘনাচ্ছে তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও। তাঁর মৃত্যু নিয়ে সলমন খান থেকে শুরু করে অজয় দেবগণ, বিন্দু দারা সিং সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা শোকজ্ঞাপন করেছেন। তাঁর সঙ্গে বাংলা ছবিতে কাজ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও। সোশ্যাল মিডিয়ায় শিল্পী ভাগ করে নিয়েছেন মুকুল দেব-এর সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা। 

সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা লিখেছেন, 'মুকুল দেব... ওর চলে যাওয়াটা খুবই আকস্মিক ... কিভাবে একজন মানুষ এইভাবে হঠাৎ চলে যেতে পারে! অনেকদিন খবর পাইনি কিন্তু জানতাম যে ও ভালো আছে, ভালো কাজ করছে। বেশ কিছু বছর আগে আমার ওর সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। সিনেমার নাম 'অভিসন্ধি'। পরিচালক তরুণ বন্দ্যোপাধ্যায়। দারুণ একটা চরিত্র করেছিল মুকুল, ওর খবর টা পেয়ে খুবই খারাপ লাগছে। সেই দিনগুলো মনে পড়ছে যখন আমি ওর বাংলা উচ্চারণ ঠিক করে দিতাম। কথা গুলো কিভাবে বলতে হবে সেগুলো বলে দিতাম। খুব সুন্দর ব্যক্তিত্ব ওর। পরবর্তী সময়েও কয়েকবার দেখা হয়েছে। অবাক লাগছে যে ও এভাবে চলে গেল। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল। শুনেছি শেষের দিকে ওর মন খুব খারাপ ছিল। আশা করব ও যেখানে গেছে সেখানে যেন শান্তিতে থাকে।'

জিতের সঙ্গে বাংলা সিনেমা 'আওয়ারা'- তে কাজ করেছেন মুকুল দেব। এই ছবির হাত ধরেই টলিউডে ডেবিউ হয় মুকুলের। এরপর জিতের আরও একটি সিনেমা 'সুলতান'- এও দেখা গিয়েছে মুকুল দেবকে। ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর দিল্লিতেই জন্ম মুকুল দেবের। হিন্দির পাশাপাশি অভিনেতা কাজ করেছেন পঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালি এবং বাংলা ছবিতে। টেলিভিশনেও অভিনয় করেছেন মুকুল। ১৯৯৬ সালে কেরিয়ার শুরু করেন টেলিভিশনের হাত ধরেই। প্রথম কাজ ধারাবাহিক 'মুমকিন'- এ। ওই বছরই বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। তাঁর প্রথম ছবির নাম 'দস্তক'। নায়িকা ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। 

      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget