এক্সপ্লোর

Amir Khan Birthday: আমির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা ঋতুপর্ণার

Rituparna Sengupta: 'মিস্টার পারফেকশনিস্ট' জন্মদিনে কী বার্তা দিলেন বাংলার সুন্দরী?

কলকাতা: আজ জন্মদিন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'আমির খানের। আর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সকাল সকালই তিনি ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে পছন্দের অভিনেতার উদ্দেশ্য়ে সৌজন্য়মূলত বার্তা লেখেন 'পারমিতার একদিন' অভিনেত্রী। তবে, বলিউডের একাধিক ছবিতে কাজ করলেন আমির খানের সঙ্গে এখনও অব্দি স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি  ঋতুপর্ণা সেনগুপ্তকে।

প্রসঙ্গত, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির (Hindi Cinema Industry) অন্যতম বড় নাম আমির খান (Aamir Khan)। বলা হয় তিনি বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' (Mr. Perfectionist)। বলিউডের তিন খানেদের অন্যতম, যাঁর সিনেমার ধরণ ও মান বাকিদের থেকে উচ্চ বলে দাবি করেন সিনেপ্রেমীরা। 'কেয়ামত সে কেয়ামত তক' (Qayamat Se Qayamat Tak) ছবির মাধ্যমে প্রেমের পড়া শেখানো হোক বা 'দিল চাহতা হ্যায়' (Dil Chahta Hai) মাধ্যমে বন্ধুত্বের নতুন সংজ্ঞা প্রকাশ, অথবা ধরুন 'লগান' (Lagaan), 'মঙ্গল পাণ্ডে'র (Mangal Pandey) মতো ঐতিহাসিক চরিত্র, আমির খান তাঁর দীর্ঘ কেরিয়ারে দর্শককে সবরকম উপহারই দিয়েছেন। সেই সঙ্গে অবশ্যই তাঁর প্রশংসনীয় অভিনয়, নিষ্ঠা, আবেগ ও বহুমুখী প্রতিভা তো আছেই। আজ ১৪ মার্চ। ৫৮তম বছরে পদার্পণ করলেন অভিনেতা। তাঁর এ পর্যন্ত সেরা কিছু ছবির তালিকা রইল। 

আরও পড়ুন...

Happy Birthday Aamir Khan: জন্মদিনে এক ঝলকে ফিরে দেখা 'মিস্টার পারফেকশনিস্ট'-এর অন্যতম সেরা কিছু সিনেমা

আমির খানের আগামী কাজ

এক বছরে একটা ছবি। মূলত এই মতাদর্শেই বিশ্বাসী আমির খান। কিন্তু তাঁর শেষ ছবি 'লাল সিংহ চাড্ডা' (Laal Singh Chaddha) মুক্তির পর যখন তিনি সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন, হতাশ হন তাঁর অনুরাগীরা। বলাই বাহুল্য, আমিরের অনুরাগীরা তাঁর পরবর্তী ছবির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 

তবে বিভিন্ন সূত্রের মারফত খবর, এই বছর তাঁর জন্মদিনে, অর্থাৎ আজই, নিজের আগামী প্রজেক্টের কথা ঘোষণা করবেন অভিনেতা। শোনা যাচ্ছে ২০১৮ সালের ছবি 'চ্যাম্পিয়নস'-এর (Champions) রিমেক তৈরি করতে চলেছেন আমির। সঙ্গে এও শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর ভাল বন্ধু সলমন খানকে সঙ্গে নেবেন আমির। এছাড়াও সূত্রের খবর, আমির খান তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও কাজ করবেন ফের। শোনা যাচ্ছে সেটি সোশ্যাল কমেডি ঘরানার ছবি হবে। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget