এক্সপ্লোর

Rituparna Sengupta: 'এবার প্রথম তোমায় প্রণাম করব না, রঙ দেব না', দোলের দিনে মায়ের কথা লিখলেন ঋতুপর্ণা

Rituparna Sengupta on Dolyatra: সোশ্যাল মিডিয়ায় মায়ের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। কোনও ছবিতে তাঁর মা একা আবার কোনও কোনও ছবিতে পরিবারের সঙ্গে।

কলকাতা: মা থাকা মানেই যে গোটা পৃথিবীটাই অন্যরকম। মা নামের বটগাছের ছায়া যখন মাথা থেকে সরে যায়, তখন যেন বদলে যায় জীবনটা। এই বছরেই সদ্য মাকে হারিয়েছেন তিনি। তাই দোলের দিন রঙের উৎসবের বদলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) খালি মনে পড়ছে তাঁর মায়ের কথাই। সোশ্যাল মিডিয়ায় মায়ের পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অভিনেত্রী। স্মৃতিচারণা করলেন ফেলে আসা দোল উৎসবের। 

সোশ্যাল মিডিয়ায় মায়ের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। কোনও ছবিতে তাঁর মা একা আবার কোনও কোনও ছবিতে পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা লিখেছেন, 'হ্যাপি হোলি মা। শুভ দোলপূর্ণিমা। তোমায় ছাড়া আমার প্রথম দোলপূর্ণিমা। এবার তোমার পা ছুঁয়ে প্রণাম করতে পারব না। তোমায় আবির মাখিয়ে দিতে পারব না। তুমি তো রঙ মাখতে খুব পছন্দ করতে। তুমি এই বছর আর সত্যনারায়ণের সিন্নি করবে না। দোল পূর্ণিমায় ওটাই আমার সবচেয়ে প্রিয় ছিল। অসুস্থতা নিয়ে তুমি আর ঘন্টার পর ঘন্টা ধরে পুজো করবে না। ঠাকুরঘরে সময় কাটাবে না। তোমায় ছাড়া ভীষণ দিশাহীন লাগে মা। সবাইকে শুভ দোলযাত্রা। তোমাকেও মা। তোমার কথা ভীষণ মনে পড়ে। ভাল থেকো মা।'

এর আগে, এবিপি লাইভ বাংলার সঙ্গে মাকে নিয়ে কথা বলতে গিয়ে ঋতুপর্ণা বলেছিলেন, 'আমার মা, ঠাকুমা প্রত্যেকেই আমার অনুপ্রেরণা। আমার ঠাকুমা সেই যুগে একটা রেডিও তৈরি করেছিলেন। মাকে দেখেছি সংসার সামলেও নিজের পরিচিতি তৈরি করতে। সংসারের জন্য আত্মত্যাগ করতে। তখন মনে হত, মা হয়তো একটু বেশিই আত্মত্যাগ করে ফেলছেন। এতটাও করা ঠিক নয়। কিন্তু আমি ও তো মায়ের থেকে সেই শিক্ষাই পেয়েছি। আমিও এক হাতে সংসার সামলাই, অন্য হাতে কেরিয়ার। তবে এখন খুব মনে হয়, বকার মানুষটা নেই। মা চলে যাওয়ার পরে, আমার মাথার ওপর থেকে একটা ছাদ সরে গিয়েছে। তবে জীবন তো থেমে থাকে না। মায়ের কাছ থেকেই শিখেছি কেরিয়ার আর সংসারকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

আরও পড়ুন: Alia Bhatt: বলিউডে আলিয়া থেকে শুরু করে টলিউডে সৃজিত, মিমি... তারকা আর পোষ্যদের অজানা সমীকরণ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget