এক্সপ্লোর

Rituparna Sengupta: ফের কটাক্ষ ঋতুপর্ণাকে! কার্নিভালে হাজির থাকা, নাচ করা নিয়ে চূড়ান্ত ট্রোলিং

Rituparna Sengupta News: এই প্রথম নয়, আরজি কর আবহে একাধিকবার ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।

কলকাতা: শঙ্খ বাজানো নিয়ে চূড়ান্ত ট্রোলড হতে হয়েছিল তাঁকে। আর ফের একবার তাঁকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হলে নাচ নিয়ে। কার্নিভালে উপস্থিত থাকা নিয়ে। মঙ্গলবার শহরে ছিল দুর্গোৎসবের কার্নিভাল। সেই কার্নিভালে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁর সঙ্গেই দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়েও প্রণাম করতে দেখা গেল তাঁকে। এর আগে তিনি আসানসোলের একটি কার্নিভালে নৃত্য প্রদর্শন করেছিলেন। আর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফের চূড়ান্ত ট্রোলিংয়ের সম্মুখীন হলেন অভিনেত্রী। 

এই প্রথম নয়, আরজি কর আবহে একাধিকবার ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। তিনি তিলোত্তমার বিচার চেয়ে শঙ্খধ্বনি করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। রাত দখলের সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে শঙ্খধ্বনি করারও ডাক ছিল। সেই ডাকে সাড়া দিয়ে ঋতুপর্ণাও একটি শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন। কিন্তু সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুরু হয় ট্রোলিং। নেতিবাচক পরিস্থিতি দেখে ভিডিওটি মুছে ফেলেন ঋতুপর্ণা। এরপরে তিনি সশরীরে যোগ দিতে গিয়েছিলেন রাতদখলে। কিন্তু সেখানে তিনি হাজির হতেই বদলে যায় পরিস্থিতি। শ্যামবাজারে গো-ব্যাক স্লোগান ওঠে ঋতুপর্ণাকে ঘিরে। তিনি গাড়ি থেকে নামতেই উড়ে আসে জুতো। চূড়ান্ত অপমানিত হয়ে গাড়িতে ফিরে যান অভিনেত্রী। এরপরে গাড়ি করেই সেখান থেকে বেরিয়ে যান। যতক্ষণ অভিনেত্রী ওই স্থানে ছিলেন, হাত দিয়ে ক্রমাগত চাপড় মারা হচ্ছিল তাঁর গাড়িতে। এই ঘটনায় ঋতুপর্ণা যে মানসিকভাবে ভীষণ আহত হয়েছিলেন তা তিনি জানিয়েছিলেন পরে। 

আজ সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার নাচের ক্লিপিংস ছড়িয়ে পড়তেই ফের শুরু হয় ট্রোলিং। অনেকে লেখেন, 'নাচ করতে পারেন না কেন চেষ্টা করেন?' অনেকে আবার লেখেন, 'এর থেকে তো একজন বাচ্চাও ভাল নাচ করে'। এই পরিস্থিতিতে ঋতুপর্ণা অবশ্য কোনও উত্তর দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে তাঁর বন্দি হওয়া নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-ও ঋতুপর্ণার ছবি শেয়ার করে নিয়ে তাঁর সরকারি অনুষ্ঠানে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন। 

আরও পড়ুন: Bong Guy Kiran Dutta: স্যারের কাছে অপমান, খাতায় ১০০ বার লিখেছিলাম, 'আমি পারব', ফোর্বসের তালিকায় স্থান পেয়ে স্মৃতিচারণা 'বং গাই' কিরণের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget