এক্সপ্লোর

Bong Guy Kiran Dutta: স্যারের কাছে অপমান, খাতায় ১০০ বার লিখেছিলাম, 'আমি পারব', ফোর্বসের তালিকায় স্থান পেয়ে স্মৃতিচারণা 'বং গাই' কিরণের

Bong Guy Kiran Dutta: ভারতের সেরা ১০০ জন ক্রিয়েটারের মধ্যে ১০ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন কিরণ। এই খবরে তিনি নিজেও অবাক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন 'বং গাই'।

কলকাতা: ইউটিউবার অভিনেতা কিরণ দত্ত (Kiran Dutta)-র মুকুটে নতুন পালক। মানুষের কাছে তিনি পরিচিত 'বং গাই' (Bong Guy) নামেই। এবার ইউটিউবার পেলেন নতুন জায়গা। ফোর্বসের তালিকায় সেরা ১০-এ রইলেন এই বাঙালি। বাংলার ডিজিট্যাল স্টারের এই বিশ্বজয়ে গর্বিত সবাই। এই মুহূর্তে কিরণের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। পেশাগতভাবে কিরণ ইঞ্জিনিয়ারিং করেছেন। একসময়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েই তিনি শুরু করেন ইউটিউবে কনটেন্ট তৈরি করা। দীর্ঘদিন ধরে এই কাজে তিলে তিলে নিজের জায়গা গড়ে তুলেছেন 'বং গাই'। এই জনপ্রিয়তাই তাঁকে এনে দিয়েছিল ছবিতে অভিনয়ের সুযোগও। আর এবার ফোর্বসের তালিকায় সেরা ১০-এর মধ্যে নাম উঠল 'বং গাই'-এর। 

ভারতের সেরা ১০০ জন ক্রিয়েটারের মধ্যে ১০ নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন কিরণ। এই খবরে তিনি নিজেও অবাক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন 'বং গাই'। তিনি লিখেছেন, 'জীবনে ভাবিনি ফোর্বস-এ নিজের নাম দেখতে পাব। তাও আবার সেরা দশের মধ্যে। এ তো অসম্ভব বলেই মনে হচ্ছে।' প্রসঙ্গত, একাধিক সময়ে বারে বারেই বিতর্কে জড়িয়েছিলেন 'বং গাই'। তিনি মূলক রোস্টিং ভিডিও তৈরি করেন। তবে আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদ করেছেন কিরণ।

কিরণ আরও লিখেছেন, 'আজ আমার একজন শিক্ষকের কথা খুব মনে পড়ছে যিনি বলেছিলেন, 'আমি কিছু পারব না।' আর আমি এতটাই অপমানিত হয়েছিলাম যে বাড়ি এসে একটা খাতায় ১০০ বার লিখেছিলাম, 'আমি পারব' আর কেঁদেছিলাম। কারণ স্যর মেয়েদের সামনে আমায় অপমান করেছিলেন। কেন আজ হঠাৎ এই কথাটা মনে পড়ল জানি না। তবে ভিতর থেকে একটা বাচ্চা চিৎকার করে প্রশ্ন করছে.. 'কী পারলাম তো'? কিরণ আরও লিখেছেন, 'তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাই। দেখো.. আমার মতো সাধারণ একজনের স্বপ্নপূরণ হতে পারলে, তোমাদেরও হবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiran Dutta (@yourbongguy)

আরও পড়ুন: Tollywood Film: ঋতুপর্ণা, কৌশিক, পাওলিকে নিয়ে এবার নতুন সিনেমা বাংলায়, পরিচালনায় রামকমল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget