এক্সপ্লোর

Rocky Aur Rani Kii Prem Kahaani: 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে মুগ্ধ গৌরি-অভিষেক, কর্ণ জোহরের উদ্দেশ্য়ে দিলেন বিশেষ বার্তা

Gauri Khan: গতকালই মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র গ্র্য়ান্ড প্রিমিয়ার।

কলকাতা: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) নিয়ে দর্শকের উন্মাদনা ক্রমশই চড়ছে। আর গতকাল অর্থাৎ মঙ্গলবারই মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল এই ছবির গ্র্য়ান্ড প্রিমিয়ার। যেখানে দেখা মিলেছিল তাবড় তাবড় সেলিব্রিটিদের। যার মধ্য়ে অন্য়তম, সারা আলি খান, ইব্রাহিম, অনন্য়া পান্ডে, ক্য়াটরিনা কাইফ, ভিকি কৌশল, করিশ্মা কপূর, শাবানা আজমি, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, চাঙ্কি পান্ডে, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, গৌরি খান সহ একাধিক। স্বামীর হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভট্টও (Alia Bhatt)। 

আর ছবি দেখার পরই নিজের ভাললাগার কথা ব্য়ক্ত করলেন শাহরুখ ঘরণী। নিজের বান্ধবীদের সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে গৌরি এই ছবিতে পাঁচটি তারা দিয়েছেন। পাশাপাশি অভিষেক বচ্চন লিখেছেন, 'সম্পূর্ণ এবং সম্পূর্ণ পারিবারিক ছবি, কর্ণ নিজের পুরনো সত্ত্বায় ফিরে আসুন।'

চিত্রনাট্যকার এবং গীতিকার বরুণ গ্রোভার তার ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, “রণবীর এবং আলিয়া দারুণ কাজ। আজকের তারিখে হিন্দি সিনেমার সবচেয়ে  মজাদার, সিরিয়াস অভিনেতা এই ডুয়ো।”

আরও পড়ুন...বাড়ছে আতঙ্ক, কোন কোন লক্ষণ দেখলে, ডেঙ্গি রোগীকে হাসপাতালে ভর্তি করাতেই হবে?

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) ট্রেলারে আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপটি ব্যবহার করা হয়েছে। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়।

প্রসঙ্গত,  'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। রণবীর সিং ও আলিয়া ভট্টর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি (Sabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Joya Bacchan) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। বলিউডসূত্রের খবর অনুযায়ী,  U/A সার্টিফিকেট পেয়েছে এই ছবি (Rocky Aur Rani Kii Prem Kahaani)। পাশাপাশি জানাযাচ্ছে ছবির রানটাইম ১৬৮ মিনিট।

উল্লেখ্য়, এই ছবির মূল চরিত্রে বলা চলে রয়েছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি (love story)। রানধাওয়া (Randhawa) ও চট্টোপাধ্যায় (Chatterjee) পরিবারের মধ্যে টক্করের গল্প বলবে এই ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget