এক্সপ্লোর

Dengue : বাড়ছে আতঙ্ক, কোন কোন লক্ষণ দেখলে, ডেঙ্গি রোগীকে হাসপাতালে ভর্তি করাতেই হবে?

Dengue Symptoms : ডেঙ্গির কোন উপসর্গ থাকলে হাসপাতালে যাবে?  কোন কোন জেলায় বাড়তি নজর ? 

ঝিলম করঞ্জাই, মনোজ বন্দ্যোপাধ্যায়, সুজিত মণ্ডল, কলকাতা : কলকাতা ছাড়িয়ে জেলাতেও বাড়ছে ডেঙ্গির দাপট। রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে, স্বাস্থ্য দফতরের তরফে শনিবার থেকে পরিদর্শন শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬টি দল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে রিপোর্ট জমা দিয়েছে। 

ডেঙ্গির কোন উপসর্গ থাকলে হাসপাতালে যাবে? 
জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে জানানো হয়েছে,

  • শরীর দুর্বল হলে
  • মাথা ঘুরলে
  • অস্থিরভাব
  •  সংজ্ঞাহীন হয়ে পড়লে হাসপাতালে যাবেন।

    এছাড়াও রক্তক্ষরণ, কালসিটে দেখা দিলে, শ্বাস-প্রশ্বাসে কষ্ট, বমি, পেটে ব্যথা, কম প্রস্রাবের মতো সমস্যা দেখা দিলে হাসপাতালে যেতে হবে। 

কোন কোন জেলায় বাড়তি নজর ? 
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও বীরভূমের কয়েকটি জায়গায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দুর্গাপুরের পলাশডিহা অঞ্চলে অল্প সময়ে অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত ৬ দিনে ওই এলাকায় ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত। এলাকা পরিদর্শন করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল। জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে দৈনিক রিপোর্ট দিতে বলা হয়েছে। রানাঘাটের ডেঙ্গি পরিস্থিতির দিকেও নজর রাখছে স্বাস্থ্য দফতর। সেখানেও টিম পাঠানো হয়েছে। বেলেঘাটা আইডি-তে রানাঘাটের যে রোগিণীর মৃত্যু হয়েছে, তাঁকে একাধিক মেডিক্যাল কলেজ থেকে রেফার করা হয়েছে বলে জানা গেছে। কেন এমন ঘটল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত ওই ওয়ার্ডের পলাশডিহায় আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরসভার স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। নদিয়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি এমনকী মুর্শিদাবাদ থেকে বহু রোগী আসেন, কল্যাণীর জেএনএম হাসপাতালে। কর্তৃপক্ষের দাবি, গত কয়েক দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২৯ জন ভর্তি হয়েছেন। জ্বর নিয়ে ভর্তি আছেন প্রায় ৭০ জন।

বৃষ্টির জমা জলই ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার আঁতুড়ঘর। এই পরিস্থিতিতে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গি আক্রান্ত হয়ে ইতিমধ্যেই  বহু মৃত্যু হয়েছে রাজ্যে। হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। জ্বর হলে ফেলে না রাখা, চিকিৎসকের পরামর্শ নেওয়া ও সবকটি রক্তপরীক্ষা করিয়ে ফেলা জরুরি। তাহলে বাড়িতেই কিন্তু আক্রান্তদের সুস্থ করে তোলা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে।        


Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget