এক্সপ্লোর

Sushmita Sen: সুস্মিতার জন্যই প্রেম প্রস্তাব পাচ্ছেন না আর! রোহমান নাকি এখন 'সিঙ্গল'?

Rohman Shawl and Sushmita Sen: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রোহমান শল বলেন, একসময়ে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এই কথা অনস্বীকার্য

কলকাতা: তাঁর সঙ্গে সুস্মিতা সেনের (Sushmita Sen) -এর সম্পর্ক আছে কি নেই, তা নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। অভিনেত্রীর পাশাপাশি হামেশাই দেখা যায় তাঁকে। সুস্মিতা সেন যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন তাঁর পাশে থাকার জন্য ছুটে গিয়েছিলেন তিনি। রোহমান শল (Rohman Shawl)। তবে সুস্মিতা সেনের সঙ্গে সত্যিই কি তাঁর সম্পর্ক নেই? প্রেমের সম্পর্কে না থাকা সত্ত্বেও কেন একসঙ্গে সময় কাটান তাঁরা? সদ্য একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ রোহমান শল। 

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রোহমান শল বলেন, একসময়ে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এই কথা অনস্বীকার্য। তবে এখন তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই। কিন্তু এখনও রোহমান ও সুস্মিতা খুব ভাল বন্ধু। সেই বন্ধুত্বের খাতিরেই তাঁরা এখনও দেখা করেন। একসঙ্গে সময় কাটান। তবে সুস্মিতা সেনের সঙ্গে আর তাঁর প্রেমের সম্পর্ক নেই। সুস্মিতার অসুস্থতার সময়ে তিনি সুস্মিতার পাশে ছিলেন বন্ধুত্বের খাতিরেই।' তবে এখন কি কোনও প্রেমের সম্পর্কে রয়েছেন রোহমন? উত্তরে রোহমানের গলায় আক্ষেপের সুর। তিনি নাকি এখন একেবারেই সিঙ্গল। কারও সঙ্গে কোনও সম্পর্কে নেই। কিন্তু একবার যখন তাঁর সঙ্গে একটা বড় নাম জড়িয়ে গিয়েছে, আর তাঁকে হামেশাই দেখা যায় সুস্মিতা সেনের সঙ্গে, সেই কারণে অনেকেই মনে করেন সুস্মিতা সেনের সঙ্গে বোধহয় তাঁর এখনও সম্পর্ক রয়েছে। সেই কারণেই কেউ নাকি এগিয়ে এসে রোহমানকে প্রেমপ্রস্তাব দেয় না।

কে না জানে, সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা সেন। নাহ.. সাদামাটা অসুখ নয়, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চলে চিকিৎসা। অবশেষে, দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হন সুস্মিতা। ফেরেন স্বাভাবিক জীবনে। শুরু করেন শ্যুটিংও। আর এই অসুস্থতাই সুস্মিতার মধ্যে একটি বোধ তৈরি করে। হার্ট অ্যাটাকের পরে ফিরে আসা যেন সুস্মিতার দ্বিতীয় জন্ম। বাঁচার আশা ছিল না তাঁর সেখান থেকে সুস্থ জীবনে ফেরা যেন নতুন জন্মই। সেই বোধ থেকেই, তিনি আজ 'ডক্টর্স ডে' তে তৈরি করেছেন একটি ভিডিও। 

আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সেখানে তিনি লিখেছেন, 'আমার জীবনের গল্পটা আমি নিজেই লিখি। কিন্তু মাঝে মাঝে সবকিছু হাতের বাইরে চলে যায়। আমার জীবনের ৪৫ মিনিট। সবচেয়ে দামি ৪৫ মিনিট। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল.. এই বোধহয় শেষ হয়ে গেল সবটা। কিন্তু আমার চিকিৎসকদের অনেক ধন্যবাদ। আমার গল্পটা এখনও চলছে। ওঁরা নিজেরা হেরে যাননি আর আমাকেও হেরে যেতে দেননি। আমায় দিয়েছেন বাঁচার নতুন স্বপ্ন। ২৭ জানুয়ারি, ২০২৩ আমার দ্বিতীয় জন্মদিন। যদি আপনারও মনে হয় কখনও কোনও চিকিৎসক আপনাকে পূনর্জন্ম দিয়েছেন, এই 'ডক্টর্স ডে' তে সেই দিনটাকেই তবে তুলে ধরুন আপনার দ্বিতীয় জন্মদিন হিসেবে।' 

আরও পড়ুন: Ranbir Kapoor: পুরোহিত নিয়ে হাজির পাত্রী, হয়ে গেল বিয়ে ও! আলিয়ার আগেও সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর!

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?
Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget