এক্সপ্লোর

Roktobeej Chat: 'রক্তবীজ'-এ মজেছে সিনেপ্রেমীরা, খোলামেলা আড্ডায় ধরা দিলেন পরিচালক সহ আবির-মিমি-দেবাশিস

Bengali Movie: 'রক্তবীজ' নিয়ে আড্ডায় মিমি বললেন,'আবিরদাকে চিনি গানের ওপারেরও আগে থেকে। আমাদের বন্ডিংটা পরিবারের মত।'

কলকাতা: গতকালই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের ছবি 'রক্তবীজ' (Roktobeej)। থ্রিলার ঘরানার এই ছবি ইতিমধ্য়েই সমাদৃত হতে শুরু করেছে দর্শকমহলে। আর এবার ছবি নিয়ে এবিপি আনন্দর স্টুডিওয় আড্ডায় মাতলেন 'রক্তবীজ'-এর কলাকুশলীরা। উপস্থিত ছিলেন পরিচালকদ্বয় সহ ছবির মুখ্য় চরিত্র আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraboty), দেবাশিষ মণ্ডল (Debasish Mandol)।

ছবিতে অভিনয়ে আবির চট্টোপাধ্য়ায়কে নাকি সবচেয়ে বেশি টক্কর দিয়েছিলেন দেবাশিষ। আবিরের কথায়,'ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের (Victor Banerjee) থেকে আমি শিখেছি। দেবাশিষের সঙ্গে অভিনয়ের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ' কথায় কথায় তিনি আরও জানান, 'হিন্দি সিরিজ অবরোধে অভিনয় রক্তবীজে আমাকে অনেক সাহায্য় করেছে।'

'রক্তবীজ' নিয়ে আড্ডায় মিমি বললেন,'আবিরদাকে চিনি গানের ওপারেরও আগে থেকে। আমাদের বন্ডিংটা পরিবারের মত। ফলে কাজের ক্ষেত্রেও আমাদের খুব সুবিধে হয়েছে। কিন্তু আমার কখনও মনে হয়নি তারকা আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করছি। ফলে শ্য়ুটিং সেটে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।'

'মন্দার' থেকেই দেবাশিষ মণ্ডলকে চিনেছিল দর্শক। তারপর থেকে একের পর এক ছবি-সিরিজে তাঁর অভিনয় মন কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের। থিয়েটার করার আগে থেকেই মার্শাল আর্টের প্রশিক্ষণ ছিল অভিনেতার। ফলে এই ছবিতে অ্য়াকশান দৃশ্য়ের অভিনয় করার সময় বেশ কিছুটা সুবিধে হয়েছিল বলে জানালেন অভিনেতা।

আরও পড়ুন...

প্রথম ছবির উত্তেজনায় উচ্ছ্বসিত সৃজা, 'বাঘা যতীন'-এর আড্ডায় যোগ দিলেন সুদীপ্তা-সামিউলও

পাশাপাশি নন্দিতা রায় জানালেন, 'এই প্লট নিয়ে ছবি করার ইচ্ছা অনেক বছর আগে থেকেই। ২০১৪তে এই ঘটনা ঘটার পর থেকেই মনে হয়েছিল এটা নিয়ে ছবি বানাতেই হবে। উপরন্তু আজ এই ছবি অসমেও মুক্তি পাচ্ছে তাই আনন্দ যেন দ্বিগুন। আমাদের আশা আরও বেশি দর্শককে আনন্দ দিতে পারবে এই ছবি।'

এই প্রথম পুজোতে মুক্তি পেল শিবু-নন্দিতার ছবি। তাই স্বভাবতই উচ্ছ্বসিত পরিচালকদ্বয়। শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় জানালেন,'পুজোয় ছবি মুক্তি নিয়ে আমরা অনেক বেশি উত্তেজিত। কারণ যে কোনও বাঙালি পরিচালকের কাছে এটা স্বপ্ন থাকে পুজোয় ছবি রিলিজ করার। আর ১২ বছর পর আমাদের এই স্বপ্ন সত্য়ি করার।'

বক্সঅফিসে এই ছবি কতা টাকার ব্য়বসা করে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন  https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget