এক্সপ্লোর

RRR Release Postponed : ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে না রাজামৌলির 'আর আর আর', তাহলে কবে?

বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর'-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন বহু দর্শক। বছরের প্রথমদিনই নির্মাতাদের এমন ঘোষণায় তাঁরা যে বেশ আশাহত হয়েছেন, তা সোশ্য়াল মিডিয়ার কমেন্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে।

মুম্বই: 'বাহুবলী' পরিচালক এস এস রাজামৌলির (Rajamouli) বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর' (RRR) মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি। সেরকমভাবেই চলছিল ছবির প্রোমোশনের কাজ। কিন্তু আচমকাই ফের যেভাবে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নির্মাতাদের। জানা গিয়েছে আগামী ৭ জানুয়ারী মুক্তি পাচ্ছে না 'আর আর আর'। 

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'আর আর আর' ছবির অফিশিয়াল স্টেটমেন্ট শেয়ার করেছেন। যাতে লেখা রয়েছে, 'আমাদের অক্লান্ত প্রচেষ্টা থাকার পরও কিছু পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। দেশের বহু প্রান্তে সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের হাতে তাই আর কোনও রাস্তা খোলা নেই। আপনাদের অনুরোধ করব এভাবেই নিজেদের উত্তেজনা ধরে রাখুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যত শীঘ্র সম্ভব ভারতীয় ছবির সোনার সময় ফের ফিরিয়ে নিয়ে আসব। আর এটা অবশ্যই সঠিক সময়ে আমরা করব।'

পরিচালক এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর'-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন বহু দর্শক। বছরের প্রথমদিনই নির্মাতাদের এমন ঘোষণায় তাঁরা যে বেশ আশাহত হয়েছেন, তা সোশ্য়াল মিডিয়ার কমেন্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে। 'ট্রিপল আর' ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা রাম চরণ ও এন টি আর জুনিয়র। এছাড়াও বলিউডের দুই জনপ্রিয় মুখ অজয় দেবগন ও আলিয়া ভট্টও অভিনয় করেছেন এই ছবিতে। 

আরও পড়ুন - Dev: বছরের প্রথম দিনই নতুন ছবির ঘোষণা দেবের

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে টালমাটাল অবস্থা ছবির জগতে। মাঝে পরিস্থিতি কিছুটা ঠিক হতে খুলে যায় দেশের সিনেমাহল। তখনই একাধিক ছবির মুক্তির ঘোষণা করেন পরিচালক প্রযোজকরা। আবার করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বাড়ছে ওমিক্রনেরও। ফলে ইতিমধ্যেই দিল্লির সরকার অনির্দিষ্ট কালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন রাজ্যে সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্তে ফের আসন্ন ছবিগুলির মুক্তি স্থগিত করছেন নির্মাতারা।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget