এক্সপ্লোর

Dev: বছরের প্রথম দিনই নতুন ছবির ঘোষণা দেবের

করোনা পরবর্তী সময়ে যখন টিকিট কেটে দর্শকের সিনেমাহলে গিয়ে ছবি দেখার ক্ষেত্রে একটা আশঙ্কা থেকেই যায়, সেই পরিস্থিতিতেও হাউজফুল হচ্ছে 'টনিক'-এর শো। নতুন ছবির সাফল্যের মাঝেই আগামী ছবির ঘোষনা করে ফেললেন।

কলকাতা: সদ্য ২৪ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা দেবের ছবি 'টনিক' (Tonic)। প্রথম থেকেই বক্স অফিস কালেকশনে যে ভালো প্রভাব ফেলতে শুরু করেছে 'টনিক', তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন দেব (Dev)। করোনা পরবর্তী সময়ে যখন টিকিট কেটে দর্শকের সিনেমাহলে গিয়ে ছবি দেখার ক্ষেত্রে একটা আশঙ্কা থেকেই যায়, সেই পরিস্থিতিতেও হাউজফুল হচ্ছে 'টনিক'-এর শো। নতুন ছবির সাফল্যের মাঝেই আগামী ছবির ঘোষনা করে ফেললেন অভিনেতা।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফলে ছবির ব্যবসায় বেশ ক্ষতিও হয়েছে। সরকারের ঘোষণা সিনেমাহল খুললেও আগের মতো ব্যবসা হচ্ছে না। তারই মধ্যে আশার আলো দেখিয়েছে বাংলা ছবি 'টনিক'। জন্মদিনের আগের দিনই মুক্তি পায় বাংলা ছবির সুপারস্টার দেবের নতুন ছবি 'টনিক'। মুখ্য চরিত্রে দেব ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। দুটো আলাদা প্রজন্মের দুই তারকার মেলবন্ধনে 'টনিক' যেন দর্শকের কাছেও 'টনিক'-এর কাজ করেছে। এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া, রজতাভ দত্ত এবং আরও অনেক অভিনেতারা। 'টনিক'-এর সাফল্যে যখন আপ্লুত দেব, তখন নতুন বছরের প্রথম দিনই আগামী ছবির ঘোষণা করে দিলেন 'পাগলু'।

আরও পড়ুন - New Year 2022: বর্ষবরণ কীভাবে উদযাপন করলেন বিরুষ্কা থেকে নিক-প্রিয়ঙ্কা?

এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে আগামী ছবির ঘোষণা করলেন দেব। অভিনেতার আগামী ছবির নাম 'প্রজাপতি' (Prajapoti)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেব এদিন অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফের আসছি ২০২২-এর ২৩ ডিসেম্বর আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে।' ছবিটি যে এই বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে, তা অভিনেতার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ছবির শ্যুটিং কবে শুরু হবে কিংবা কে কে অভিনয় করবেন, তা এখনও খোলসা করেননি দেব। তা জানতে এখনও অপেক্ষা করতে হবে অনুরাগীদের। দেবের নতুন বছরের প্রথম দিনের নতুন ছবির ঘোষণায় খুশি অনুরাগীরা।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget