এক্সপ্লোর

Rukmini Birthday: হাতে হাতে রেখে হেঁটে চলা বহুদূর.. জন্মদিনে রুক্মিণীর জন্য কী লিখলেন দেব?

Dev on Rukmini Birthday: আজ প্রেমিকার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে নিলেন অভিনেতা দেব

কলকাতা: সাদা কালো ছবিতে হাতে হাত রেখে হেঁটে চলেছেন ২ জন। দূরে পাহাড়, দুই ব্যক্তির গায়ে শীত পোশাক। ক্যাপশানে লেখা, 'আমি সবচেয়ে খুশি হই তখন, যখন তুমি খুশি থাকো। শুভ জন্মদিন রুক্মিণী মৈত্র।'

আজ প্রেমিকার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করে নিলেন অভিনেতা দেব। হামেশাই দেশের বাইরে ঘুরতে যান দেব ও রুক্মিণী। এই ছবিও তেমনই কোনও একটা সফরের। হাতে হাত রেখে জন্মদিনে যেন দেবের বার্তা, প্রেমিক রুক্মিণীর সঙ্গেই তিনি হেটে যাবেন সারা জীবন। 

আরও পড়ুন: Anupam Kher Rishi Kapoor Unseen Pic: খাবারে মন দিয়েছেন তিন বন্ধু, থ্রোব্যাক ছবিতে নস্ট্যালজিক অনুপম খের

সদ্য মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী জুটির ছবি 'কিশমিশ'। সাফল্যের মুখ দেখেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। দেব-রুক্মণী জুটির এই ছবি মন ছুঁয়েছে দর্শকদের। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র।  এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।

পর্দার বাইরে ঠিক কেমন দেব-রুক্মিণীর সম্পর্ক?  'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রুক্মিণী বলেছিলেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা!  ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'

কিন্তু, ভালোবাসার মানুষ.. খুব বেশি অভিযোগ করতে আবার নারাজ রুক্মিণীর প্রেমিকা সত্তা। আলতো গলায় শেষে বলেছিলেন, 'আসলে আমার থেকেও বেশি দেব আমার ক্ষমতাটা বোঝে। আমি বিশ্বাস করতাম না যে আমি অভিনয় করতে পারি। এখনও জানি না পারি কী পারি না, কিন্তু দেবের সেই বিশ্বাসটা রয়েছে যে আমি পারি। আমায় অনেক ছোট থেকে দেব দেখে আসছে। ও কিছু বুঝেছিল বলেই আমায় জোর করেছিল অভিনয় করার জন্য। অভিজ্ঞতার কারণে ও মানুষের মধ্যে এমন জিনিস দেখতে পায় যেটা সে হয়ত নিজেই জানে না।'

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
SRFTI Chaos: 'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget