এক্সপ্লোর

'Binodini Ekti Natir Upakhyan': এক মাসের মাথায় বন্ধ 'বিনোদিনী'র শ্যুটিং! সোশ্যাল পোস্টে কারণ জানালেন পরিচালক

Rukmini Maitra: ভাইরাল জ্বর ও ইনফেকশনে আক্রান্ত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির টিমের একটি বড় অংশ। অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। আপাতত তাই বন্ধ শ্যুটিং।

কলকাতা: ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ শ্যুটিং শুরু হয়েছে রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' (Binodini Ekti Narir Upakhyan) ছবির। কিন্তু এক মাসের মাথাতেই বন্ধ করতে হল শ্যুটিং। কিন্তু কেন? পরিচালক এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন টিমের অধিকাংশ সদস্য ভাইরাল ফিভারে আক্রান্ত। সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন রাম কমল।

অসুস্থ 'বিনোদিনী'র টিমের বড় অংশ, বন্ধ শ্যুটিং

আপাতত অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হল 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পোস্টেই স্পষ্ট, ছবির টিমের বড় অংশ ভাইরাল ফিভার ও ইনফেকশনে আক্রান্ত। অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাম কমল। ক্যাপশনে লেখেন, 'টিম 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান', দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও ধূম জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।'

 

প্রসঙ্গত, ঠিক এক মাস আগে যেদিন শ্যুটিং শুরু হয় সেদিনই প্রকাশ্যে আসে ছবিতে বিনোদিনী রূপে রুক্মিণীর রূপ। পাতা কেটে বাঁধা খোঁপা, কপালে পরেছে পরিপাটি চুল। গাঢ় নীল শাড়ির লাল পাড়, তাতে সোনালী কাজ। ভারী সোনার গয়নায় পুরনো দিনের নকশা। বসার ভঙ্গিমা এক ঝলকে মনে করিয়ে দেয় ঐতিহাসিক চরিত্র নটি বিনোদিনীর কথা।

আরও পড়ুন: The Elephant Whisperers: অস্কারের মঞ্চে সেরা 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স', অনলাইনে কোথায় দেখবেন এই ছবি?

সহজ ছিল না রুক্মিণীকে বিনোদিনী সাজিয়ে তোলা। স্টাইল থেকে শুরু করে মেকআপ, সবকিছুই একেবারে সঠিক হওয়া উচিত। ছবিতে নজর কেড়েছে রুক্মিণীর চুলের ধরণ। কেশসজ্জার দায়িত্বে মৌসুমী ছেত্রী। তিনি জানিয়েছেন, রুক্মিণী যেহেতু বেশ লম্বা, সেই সামঞ্জস্য রেখে ৪ ইঞ্চি পর্যন্ত বাড়াতে হয়েছিল তাঁর চুল। রুক্মিণীর নিজের চুলের সঙ্গে মানানসই লাগার জন্য, ত্রিপুরা থেকে আনানো হয়েছিল রুক্মিণীর জন্য বিশেষ চুল। পাতা কেটে চুল বাঁধার যে ধরণ সেইসময়ে ছিল, তা তৈরি করতেও বেশ বেগ পেতে হয়েছিল মৌসুমীকে। কাজ করেনি জেল বা নারকেল তেল। শেষে জল দিয়ে চুল সেট করতে হয়েছিল রুক্মিণীর। 

তবে আপাতত এক সপ্তাহ এই সমস্ত কিছুই বন্ধ। শ্যুটিং স্থগিত। গোটা টিম দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেই আশাতেই সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget