এক্সপ্লোর

Rukmini Maitra: ফের হ্যাকারের কবলে রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ, কী জানালেন অভিনেত্রী?

Rukmini Maitra Account Hacked: গত বছরের মে মাসের ঘটনার এক বছর কাটার আগেই পুনরাবৃত্তি। আবার হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ। শনিবার সকালের দিকে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিনেত্রী।

কলকাতা: ফের হ্যাক হল রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ফেসবুক পেজ (Facebook Page Hacked)। অনুরাগীর ভিডিও পোস্ট দেখে সতর্ক অভিনেত্রী। এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন সেই কথা। তবে এখনও তাঁর পেজ স্বাভাবিক হয়নি বলেই মনে করা হচ্ছে। 

ফের হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ

গত বছরের মে মাসের ঘটনার এক বছর কাটার আগেই পুনরাবৃত্তি। আবার হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ। শনিবার সকালের দিকে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিনেত্রী। এক অনুরাগী স্ক্রিনরেকর্ড করে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখা, 'নমস্কার রুক্মিণী মৈত্র, কী গণ্ডগোল? তোমার ফেসবুক আইডি চেক করো... সকাল থেকে কিছু আজব পোস্ট আসছে... এটা কি তুমিই পোস্ট করছ নাকি সিরিয়াস কিছু চলছে দেখো প্লিজ...।'

 

এই পোস্ট রিট্যুইট করে অভিনেত্রী লেখেন, 'সকলকে নমস্কার। এক্ষুণি আমার নজরে আনা হল যে আমার ফেসবুক অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে, আমার টিম এই মুহূর্তে বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ।' এদিন সন্ধ্যায় তাঁর ফেসবুক পেজ খুললেও দেখা যায় একই অবস্থা। কিছু পোস্ট একেবারেই দেখা যাচ্ছে না। বাকি পোস্টে 'ডার্ক ওয়েব কোডিং'-এর মতো কিছু ভিডিও চলছে। অর্থাৎ সম্ভবত এখনও পেজ হ্যাকারদের জাল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক ১০ দিন আগে, একই ঘটনা ঘটে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক পেজেও। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান, এবং জানুন যে সেটি আমি করিনি।'

গত বছরেও একই কাণ্ড

২০২৩ সালের ২৩ মে, একই কাণ্ড ঘটে। সেবারও নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন পর্দার বিনোদিনী। লেখেন, 'নমস্কার, সকলকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ও লিগাল টিম এই মুহূর্তে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টায় আছে। দয়া করে ওই পেজের কোনও কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বা কোনও মেসেজের উত্তর দেবেন না, আমি আবার না জানানো পর্যন্ত।'

আরও পড়ুন: Akshay Kumar: অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থায় চাকরির নামে প্রতারণা, মুম্বই থেকে গ্রেফতার ১

উল্লেখ্য, অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। বাকি শিল্পীদের মতোই নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচার বা কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজের ক্ষেত্রে সেই পেজ ব্যবহার করেন তিনি। ফের সেই পেজ থেকে বিশেষ ধরনের ও অযাচিত পোস্ট হতে থাকায় আন্দাজ করে নেওয়া হয় যে পেজ হ্যাক হয়েছে। গত বছর এই ঘটনা ঘটার দিন কয়েক আগেই হ্যাক হয়ে যায় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর ইউটিউব চ্যানেল। এক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎই এই ইউটিউব চ্যানেলে একের পর এক বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত ভিডিও পোস্ট হতে থাকে। এদিকে চ্যানেলের কভার ছবি ও প্রোফাইল ছবি সবই প্রযোজনা সংস্থার। সেই সময় সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় চ্যানেলটি হ্যাক হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget