এক্সপ্লোর

Akshay Kumar: অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থায় চাকরির নামে প্রতারণা, মুম্বই থেকে গ্রেফতার ১

Fraud Case: 'বড়ে মিঞা ছোটে মিঞা'র উচ্ছ্বাসের ফাঁকেই নজরে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। সম্প্রতি তাঁর সংস্থা এক ভুয়ো কাস্টিং এজেন্টের দ্বারা প্রতারণার শিকার হয়। তারপর?

মুম্বই: মুক্তি পেয়েছে 'বড়ে মিঞা ছোটে মিঞা' (Chote Miyan Bade Miyan)। সেই আবহেই এক অন্য কারণে শিরোনামে বলিউডের 'খিলাড়ি'। অক্ষয় কুমারের (Akshay Kumar) প্রযোজনা সংস্থায় (Production House) চাকরির নাম করে প্রতারণার চেষ্টার অভিযোগ। মুম্বইয়ের জুহু পুলিশের (Juhu Police) জালে ১। ঠিক কী ঘটে?

নতুন ছবির উচ্ছ্বাসে হঠাৎ ছেদ! অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা এবার বিপাকে?

'বড়ে মিঞা ছোটে মিঞা'র উচ্ছ্বাসের ফাঁকেই নজরে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। সম্প্রতি তাঁর সংস্থা এক ভুয়ো কাস্টিং এজেন্টের দ্বারা প্রতারণার শিকার হয়। সূত্রের খবর, ওই কনম্যানকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা 'কেপ অফ গুড ফিল্মস'-এর নাম করে প্রতারণা ছকের অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পূজা আনন্দনীকে চাকরির প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করে এক ব্যক্তি। এই অভিযোগে মুম্বইয়ের জুহু থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতারও করেছে। 

জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই অভিযুক্তের নাম প্রিন্স কুমার সিন্হা, তার বয়স ২৯। পুলিশকে সঙ্গে সঙ্গে জানিয়ে বড়সড় এই প্রতারণার ছক বানচাল করতে সক্ষম হন পূজা। পুলিশ সূত্রে জানানো হয়, রোহন মেহরা নাম নিয়ে ওই ঠগ, নিজেকে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেন, এবং পূজাকে ওই সংস্থায় চাকরির লোভ দেখান। তিনি অত্যন্ত চর্চিত নির্ভয়া কেস নিয়ে সিনেমা তৈরির ভুয়ো তথ্যও দেন এবং জুহুতেই একটি মিটিংয়ের ব্যবস্থা করার কথা বলেন। 

প্রথমে তারা স্থানীয় এক কপি শপে দেখা করেন, যেখানে 'রোহন' পূজাকে ছবি তোলার জন্য পোজ দিতে অনুরোধ করেন। ছবি তোলার দায়িত্বে ছিলেন এক ভুয়ো চিত্রগ্রাহক যে অমিতাভ বচ্চনের সঙ্গে জড়িত বলে জানান। তাদের দ্বিতীয় সাক্ষাতের জন্য স্থান ঠিক হয় জুহুর জে ডব্লিউ ম্যারিয়ট হোটেল যেখানে পুলশ পৌঁছয় এবং প্রিন্সকে গ্রেফতার করে।

আরও পড়ুন: Ayesha Jhulka: পোষ্য কুকুরের রহস্যমৃত্যু! আইনি প্রক্রিয়ায় বিলম্ব, ৪ বছর পুরনো মামলা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ আয়েশা জুলকা

৩ এপ্রিল জুহু পুলিশের দেওয়া আরও তথ্য ইঙ্গিত করে যে অভিযুক্ত, রোহান মেহরা হিসাবে উপস্থাপিত, নিজেকে 'কেপ অফ গুড ফিল্মসে'র কর্মচারী হিসাবে মিথ্যা পরিচয় দেয়। তদন্তে জানা যায় প্রযোজনা সংস্থায় ওই নামে কোনও কর্মী নেই। প্রতারণার ব্যাপারে নিশ্চিত হয়ে পূজা প্রযোজনা সংস্থায় এই খবর জানান। এই বিষয়ে একটি তদন্ত চলছে, কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয় এবং এই ধরনের প্রতারণামূলক পরিকল্পনার শিকার হওয়া রোধ করতে সমস্ত অফারের বৈধতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget