এক্সপ্লোর

Rukmini on Star Theater: স্টার থিয়েটারের নাম বদলের দিনেই নতুন সিনেমা 'বিনোদিনী'-র ঝলক প্রকাশ্যে আনলেন রুক্মিণী

Rukmini Maitra on Mamata Banerjee: সোমবার সন্দেশখালিতে প্রসাশনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

কলকাতা: যেদিন স্টার থিয়েটারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার, সেই একই দিনে মুক্তি পেল রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র 'বিনোদিনী' ছবির নতুন পোস্টার। আর সেই পোস্টারে নজর রাখতেই দেখা হলে বড় পরিবর্তন। স্টার থিয়েটারের জায়গায় সেখানে ঝলমল করছে বিনোদিনী থিয়েটার লেখাটা। যে বিনোদিনী একসময়ে স্বপ্ন দেখেছিলেন, তাঁর নামে থিয়েটার হবে, সেই স্বপ্ন পূরণ হল আজ। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার শেয়ার করে নিয়ে আবেগে ভাসলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এর আগেই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

সোমবার সন্দেশখালিতে প্রসাশনিক সভা করার ফাঁকে মঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই প্রেক্ষাগৃহের নতুন নাম রাখা হবে বিনোদিনীর নামে। আর এই ঘোষণা শোনার পরেই আবেগপ্রবণ রুক্মিণী নিজেই। জানুয়ারি মাসেই মুক্তি পাবে 'বিনোদিনী'-র চরিত্র আধারিত তাঁর ছবি 'বিনোদিনী'। মুখ্যচরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। সদ্য প্রকাশ্যে এসেছে বিনোদিনী হিসেবে রুক্মিণীর একাধিক লুক। আর স্টার থিয়েটারের নাম বদলানোর মধ্যে দিয়েই যেন রুক্মিণীর বিনোদিনীর নতুন একটা সফর শুরু হল বলে মনে করছেন তিনি। 

আজ সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে রুক্মিণী লিখেছেন, 'আজ স্বপ্নপূরণের দিন। আজ দীর্ঘ শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপ মুক্তির দিন। আজ নিজেকে ফিরে পাওয়ার দিন। আমরা যেমন স্বাধীনতার জন্য শতাধিক বছর ধরে লড়াই করেছিলাম, তেমনই বিনোদিনী দাসী নিজের প্রাপ্য সম্মানের জন্যে শতাধিক বছর ধরে লড়াই করে যাচ্ছেন। আজ প্রায় ১৪০ বছর পর আজ সেই স্বপ্ন পূরণের দিন। আজ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য নটি বিনোদিনীর স্বপ্নের স্টার থিয়েটার, " বিনোদিনী থিয়েটার।" আর তা শুধুমাত্র হল আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্য। প্রণাম দিদি। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সত্যিই স্বপ্ন পূরণের দিন। বিনোদিনী দাসীর লড়াই নিয়ে আমরা আসছি ২৩ শে জানুয়ারি ২০২৫, আপনার কাছের প্রেক্ষাগৃহে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Ditipriya Roy: সারাদিন জলে ডুবে, বৃষ্টিতে ভিজে শ্যুটিং, এই ছবিতে অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget