এক্সপ্লোর

'Durgo Rahoshyo': 'ব্যোমকেশ' দেবের বিপরীতে 'সত্যবতী' রুক্মিণী মৈত্র, মহরতের দিনেই ঘোষণা নির্মাতাদের

Dev and Rukmini: ফের একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব ও রুক্মিণী। এবার বাঙালির অন্যতম প্রিয় জুটির চরিত্রে দেখা যাবে তাঁদের, ব্যোমকেশ ও সত্যবতী।

কলকাতা: পরিচালক বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) হাত ধরে এবার ব্যোমকেশ (Byomkesh) রূপে দেখা যেতে চলেছে টলিউড তারকা দেবকে (Dev)। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস এবং আলোচনা তুঙ্গে। কিন্তু কে হচ্ছেন সত্যবতী (Satyabati)? কোনও নাম ঘোষণা হয়নি এতদিন। বুধবার ছবির মহরতের পরই খোলসা হল সবটা। 'রিয়েল লাইফ' জুটি দেব ও রুক্মিণীক মৈত্রকে (Rukmini Maitra) ফের একবার পর্দায় দেখবেন দর্শক, এবার ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে। 

বড়পর্দায় ফের দেব-রুক্মিণী জুটি

বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে। বুধবার হয়ে গেল ছবির মহরত। কিন্তু সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। মহরতের ছবি প্রকাশ্যে আসতেই জানা গেল সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেও সেই খবর জানান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস'-এর সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য কোনও অভিনেতা বা চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। তাঁর পোস্টে মিলল সেই খবর। এদিন মহরতের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বিরসা দাকে অ্যাসিস্ট করা ছেড়েছি ২০১৭ সালে। তারপর এই আবার একসঙ্গে কাজ।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Summer Drinks: গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?

ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্সের প্রযোজনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব। তিনি লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget