এক্সপ্লোর

Runway 34 teaser: 'মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে যে সত্য লুকিয়ে রয়েছে..', প্রকাশ্যে 'রানওয়ে ৩৪'-এর টিজার

মুক্তি পেল ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায়  'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার শেয়ার করেন নিলেন অমিতাভ বচ্চন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করছেন, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংহ।

মুম্বই: নজর কেড়েছিল মোশন পোস্টারই। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায়  'রানওয়ে ৩৪' (Runway 34) ছবির ট্রেলার শেয়ার করেন নিলেন অমিতাভ বচ্চন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনয় করছেন, অজয় দেবগন (Ajay Devgn), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh)।

আজ সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ' মাটি থেকে ৩৫ হাজার ফুট উঁচুতে যে সত্য লুকিয়ে রয়েছে.. এবার দেখুন সেই টিজার।' টিজার জুড়ে দেখানো হয়েছে মেঘে ঢাকা আকাশ আর একটি বিমান। সেখানে সওয়ার অজয় দেবগণ। 

এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। সদ্য ছবির মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছিলেন নেটাগরিকরা।

আরও পড়ুন: Kishmish: ফ্রেমে দেব, জুন, অঞ্জনা, মুক্তির আগে 'কিশমিশ' পরিবারের ছবি শেয়ার রুক্মিণীর

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করেন অজয় দেবগণ। সেখানে অজয়ের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা বোমান ইরানি ও ছবির গোটা টিম। সকলে মিলে একসঙ্গে সেখানে ছবির শ্যুটিং 'র‍্যাপ আপ' ঘোষণা করেন। আর তারপরই আজব কাণ্ড। হঠাৎ দেখা গেল সকলেই কামড় বসালেন আসল 'র‍্যাপ'-এ (Wrap)। আসলে একটি বিশেষ ধরনের খাবারের নাম 'র‍্যাপ'। সাধারণত সবজি, মেয়োনিজ বা চিজ, চিকেন ইত্যাদি দিয়ে সেটিকে রুটির মতো কিছু দিয়ে পাকিয়ে দেওয়া হয় অর্থাৎ 'র‍্যাপ' করে দেওয়া হয়। এই কারণেই ওই খাবারটিকে 'র‍্যাপ' বলে। 'আমরা ফ্লাইটের খাবারকে একটু বেশি সিরিয়াস নিয়েছি! "রানওয়ে ৩৪"- শ্যুটিং 'র‍্যাপ' হল। আপনাদের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে...'। এমনই ক্যাপশনে ভিডিও পোস্ট করেন অজয় দেবগণ। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহও (Rakul Singh)। তিনি যদিও এই 'র‍্যাপ আপ' ভিডিওয় উপস্থিত ছিলেন না। তাই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমি 'র‍্যাপ'টা মিস করলাম! কিন্তু টিমের হয়ে প্লেন ধরে নিয়েছি যদিও।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

">

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget