এক্সপ্লোর

New Bengali Film: 'অন্য় রূপকথা'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির রুদ্রনীল-রূপঙ্কর সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা

Onno Rupkotha: এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজারিণী ঘোষকে।

কলকাতা: শীঘ্রই মুক্তি পাবে পরিচালক রতন মৈত্রর ছবি 'অন্য় রূপকথা'। সম্প্রতি শহরে জমকালোভাবে হয়ে গেল ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, রূপঙ্কর বাগচী,  সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তীসহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা। 

ঠিক কেমন এই ছবির গল্প?

আধুনিকতার ছোঁয়ায় শহর যখন গ্রামকে গ্রাস করছে তখন ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজতে দীর্ঘ ২৬ বছর পর দিল্লি থেকে নিজের গ্রামে ফিরছে প্রথিতযশা ডাক্তার অনির্বাণ রায় । গ্রামে ফিরে সে খুঁজে পায় নিজের ছোটবেলার স্মৃতি। ছোটবেলার খেলার সঙ্গী রূপকথা আজ যেন থেকেও নাই তাঁর পাশে। প্রানপ্রিয় দাদু আজ গ্রামের এই কঠিন সমাজ সংস্কৃতিতেও গ্রামকে বটগাছের মতো আগলাবার চেষ্টা করে চলেছেন অবিরত। নাতি দাদুর অদ্ভুত জটিল সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে  কোন বাঁকে পৌঁছাবে তা নিয়ে এগিয়েছে ছবির গল্প। প্রত্যয়,সিধুর মতো ছোটবেলার সঙ্গীদের সঙ্গে দেখা করে নিজের হারানো সময়কে খোঁজার চেষ্টা করে চলে অর্নিবান। তারপর কী হয় তা উন্মোচিত হবে ছবির গল্পে।

আরও পড়ুন...

নিজেই ভাঙছেন নিজের রেকর্ড, ৩ দিনেই দেশে ২০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির

ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন রাজ দে। প্রসঙ্গত,  সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজারিণী ঘোষকে। পাশাপাশি এই ছবিতে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রিয়াঙ্কো। জয়দেব বেতাল প্রযোজিত মা সিমলা ফিল্মসের ব্য়ানারে মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য়, গতবছর গান চুরির অভিযোগ উঠেছিল সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। গায়ক রূপঙ্কর ও সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন মনোরমা ঘোষাল নামে এক ইউটিউবার ও গায়িকা। 

অভিযোগকারী গায়িকার দাবি ছিল, সম্পূর্ণ পারিশ্রমিক দিয়ে সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গানটি কিনে নেন তিনি। এরপর নিজের খরচে গানটির ভিডিও করে ইউটিউবে আপলোড করেন। থানায় দায়ের করা অভিযোগে গায়িকার দাবি ছিল, তাঁর সেই গান চুরি করেছেন রূপঙ্কর বাগচী।

অন্য়দিকে kk -কে মন্তব্য বিতর্কে জড়িয়েছিলেন রূপঙ্কর বাগচী। পরে ক্ষমা চেয়ে সঙ্গীতশিল্পী বলেছিলেন, 'আমার যে ভিডিও ভাইরাল হয়েছিল, তা মুছে দিয়েছি। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget