এক্সপ্লোর

Saif Ali Khan Update: শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ, সেফের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশের নাগরিক

Saif Ali Khan Attack: জানা যাচ্ছে, হামলার ঘটনার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তি।

কলকাতা: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় বারে বারেই যেন ঘুরে যাচ্ছে মোড়। রবিবার ঠাণে থেকে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। আগে জানা গিয়েছিল, সেই ব্যক্তি নদীয়ার বাসিন্দা। তবে সর্বশেষ পাওয়া আপডেট হিসেবে জানা যাচ্ছে, সেই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মেলেনি ভারতে প্রবেশ করার কোনও রকম সঠিক আইনি নথি মেলেনি। এও জানা যাচ্ছে, ওই ব্যক্তির আসল নাম মহম্মদ শরিফুল ইসলাম। চুরি উদ্দেশেই নাকি সেফের বাড়িতে হানা দিয়েছিল সে।

জানা যাচ্ছে, মুম্বই পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ধৃত ব্যক্তিকে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সেফের বাড়িতে চুরির উদ্দেশেই ঢুকেছিল ওই ব্যক্তি। বাড়িটি যে সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan) -এর তা নাকি জানত না আততায়ী। ৫-৬ মাসে আগে মুম্বইয়ে আসে মহম্মদ শরিফুল ইসলাম। ধৃতের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র মেলেনি। ঠাণের পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত মহম্মদ শরিফুল। সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল সে। পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল করছিল মহম্মদ শরিফুল ইসলাম। কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস নাম ব্যবহার করছিল সে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ৭-৮ মাস আগে শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল ওই ব্যক্তি। গতকাল মুম্বইয়ের নির্মীয়মাণ আবাসন থেকে গ্রেফতার অভিযুক্ত। 

জানা যাচ্ছে, হামলার ঘটনার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তি। গ্রেফতারির সময় বিজয় দাস ঘুমোচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময়েই পুলিশ ফোর্স গিয়ে তাকে গ্রেফতার করে। কিন্তু কেন হামলা চালাল ওই ব্যক্তি, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। 

গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। জানা যাচ্ছে, সেফের ছোট ছেলে জেহ-র ঘরের শৌচাগারে লুকিয়ে ছিল আততায়ী। কিন্তু সে যে কোথা দিয়ে বিল্ডিংয়ে ঢুকেছিল সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। জেহ-র ন্যানি প্রথম তাকে দেখতে পান। ভয় পেয়ে অ্যালার্ম বাজিয়ে দেন তিনি। কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে যায় ছোট্ট জেহ। ছুটে আসেন সেফ। জেহ-র কাছে পৌঁছতে না পেতে আততায়ী ভয়ঙ্কর হয়ে ওঠে। ছুরি বের করে কোপাতে থাকে সেফকে। আহত সেফ পড়ে গেলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। তবে কারা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: Saif Ali Khan Attack: সেফের ওপর হামলার ঘটনায় বঙ্গ-যোগ! গ্রেফতার হওয়া ব্যক্তি নদীয়ার বাসিন্দা

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget