এক্সপ্লোর

Saif Ali Khan: সেফের বাড়িতে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিল নেই শরিফুলের নমুনার! অভিযুক্ত কি আদৌ দোষী?

Saif Ali Khan case: পুলিশ সূত্রে খবর, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সদগুরু শরণ থেকে পাওয়া গিয়েছে ১৯টি আঙুলের ছাপ

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় নতুন মোড়। সেফ আলি খান ও করিনা কপূরের (Kareena Kapoor Khan)-এর বাড়ি সদগুরু শরণ থেকে পাওয়া আঙুলের ছাপ মিলল না এই ঘটনায় ধৃত অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে। আর এরপরে প্রশ্ন উঠছে, আদৌ এই ঘটনায় শরিফুল দোষী তো? নাকি তাকে ফাঁসানো হচ্ছে? এই ঘটনার সঙ্গে কি যুক্ত রয়েছেন অন্য কোনও ব্যক্তি? 

পুলিশ সূত্রে খবর, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সদগুরু শরণ থেকে পাওয়া গিয়েছে ১৯টি আঙুলের ছাপ। তবে সেই ১৯টি আঙুলের ছাপের মধ্যে একটিও মেলেনি ধৃত অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে। সিআইডি মুম্বই পুলিশকে নেতিবাচক রিপোর্ট দিয়েছে। ইতিমধ্যেই শরিফুলের ১০টি  আঙুলের চাপ নিয়ে পাঠানো হয়েছে সিআইডির অফিসে। পুণের সিআইডি অফিস জানিয়েছে, শরিফুলের ফিঙ্গারপ্রিন্ট কাজে লাগেনি। মেলেনি ওই ১৯টি ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে। তাহলে কী শরিফুলের বাবার আশঙ্কাই সঠিক? 

কী বলেছিলেন শরিফুলের বাবা? শরিফুল গ্রেফতার হওয়ার পরে, বাংলাদেশ থেকে তার বাবা জানিয়েছিলেন, যে ছেলেকে গ্রেফতার করা হয়েছে সেটি তাঁর ছেলে, শরিফুল। কিন্তু সিসিটিভি ফুটেজে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, সে শরিফুল নয়, অন্য কেউ। সেফ আলি খানের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। তার চুল বড়, মুখের গঠনও আলাদা। শরিফুলের বাবার দাবি, তার ছেলেকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ব্যক্তি আলাদা ও সেই হামলা চালিয়েছিল সেফ আলি খানের ওপর। 

তবে কী শরিফুলের বাবার কথাই সত্যি? অন্যদিকে এই ঘটনায় শরিফুল ও সিসিটিভি ফুটেজে ছবি পাওয়া ব্যক্তির মুখের অমিল নিয়ে যাবতীয় প্রশ্ন দূর করতেই একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে পুলিশ। ডিজিট্যাল ফেস রেকগনিশন টেস্ট (digital facial recognition test)-এর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই ঘটনায় ধৃত শরিফুলের আইনজীবী জানাচ্ছেন, ' ধৃতের শরীরী ভাষা, ত্বকের রঙের সঙ্গে ক্যামেরায় ধরা পড়া ব্যক্তির শরীরী ভাষা, ত্বকের রঙ মেলে না। আমার ফরেন্সিক টিম থেকে আমায় জানানো হয়েছে, ছবি আর ধৃত শরিফুলের চেহারা মিলছে না।' ধৃত শরিফুলের মা বলছেন, 'আমার ছেলে আমার পরিবারের জন্য অনেক করে। ওর পকেটে যদি ১ টাকাও থাকে, তাহলে ও বাপ-মার জন্য মরে। ও গাড়ি চালিয়েছে... অনেক কাজ করেছে। খুব কষ্ট করেই এই সংসারে টাকাপয়সা দেয়।'

আরও পড়ুন: Shiboprosad-Nandita: প্রজাতন্ত্র দিবসে 'রক্তবীজ'-এর সিক্যুয়াল ঘোষণা করলেন শিবপ্রসাদ-নন্দিতা

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget