এক্সপ্লোর

Saif Ali Khan Health Update: বাড়িতেই হামলার খবরে সিলমোহর দিল অভিনেতার টিম, অস্ত্রোপচার চলছে সেফ আলি খানের

Saif Ali Khan News: অভিনেতার টিমের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি

কলকাতা: সাতসকালেই পতৌদি পরিবারের তরফ থেকে দুঃসংবাদ। মধ্যারাতে বাড়িতে ঢুকে অভিনেতা সেফ আলি খান (Saif Ali Khan)-এর ওপর হামলা করেছে এক আততায়ী। গুরুতর আহত হয়েছেন অভিনেতা। আর এবার, সেই খবরে সিলমোহর দেওয়া সই সইফের টিমের তরফ থেকে। জানানো হয়েছে, অভিনেতার বাড়িতেই তাঁর ওপর হামলা হয়েছে। লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ। আর এবার তাঁর টিমের তরফ থেকে জানানো হয়েছে, কেমন আছেন অভিনেতা। 

অভিনেতার টিমের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অস্ত্রোপচার চলছে। সংবাদমাধ্যমকে বলা হয়েছে, আপাতত কোনওরকম তাড়াহুড়ো না করতে। যেহেতু এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, সেই কারণে এই ঘটনা নিয়ে আর কিছু জানাতে নারাজ সইফ আলি খানের টিম। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan), করিশ্মা কপূর (Karishma Kapoor) ও বাড়ির অন্যান্য সদস্যরা। 

মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কপূর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সেফ। বুধবার রাত ২.৩০টে নাগাদ বাড়িতে ঢোকার সময় সইফের উপর হামলা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেফের বাড়িতে চোর ঢুকেছিল। সেই সময় সইফের উপর হামলা হয় বলে খবর। তবে ছুরি দিয়ে হামলা হয়েছে, না কি ধস্তাধস্তিতে ঘায়েল অভিনেতা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। তবে বিপন্মুক্ত তিনি। চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশ এবং তাদের অপরাধ দমন শাখা এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করেছে। দোষীদের চিহ্নিত করতে টিম গঠন করা হয়েছে। করিনা এবং বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গিয়েছে।

অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। পিঠে ধারালো কিছু গেঁথে ছিল, হাসপাতালে এলে তা বাইরে বার করেন ডাক্তাররা। হাতেও আঘাত লেগেছে অভিনেতার। ৩ ইঞ্চির একটি গেঁথে থাকা জিনিস বের করা হয়েছে অভিনেতার পিঠ থেকে। এখনও চলছে অস্ত্রোপচার। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু বারে বারে একটাই প্রশ্ন উঠে আসছে যে এইরকম একটা নিরাপত্তায় মোড়া এলাকায় এই ঘটনা ঘটল কী করে?

আরও পড়ুন: 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget