এক্সপ্লোর

সলমনের মতো মানুষ হয় না, ব্যবহার খুব ভাল: সানি লিওন

মুম্বই:  বলিউড সুপারস্টার সলমন খান সম্পর্কে গ্ল্যামার দুনিয়ার বহু লোকই যেমন খারাপ কথা বলেছেন। অনেকে বলেন তাঁর নাকি কারও ওপর রাগ হলে, তিনি তাঁর কেরিয়ার শেষ করে দেন। ঠিক তেমনই ভাইজানের প্রশংসা করার লোকও কম নয় রুপোলি দুনিয়ায়। এবার সলমনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সানি লিওন। সানির দাবি, বলিউডে তাঁর যাত্রা শুরুর প্রথমদিন থেকে ভাইজান তাঁর সঙ্গে ভাল, ভদ্র ব্যবহার করেছেন। সলমনের সঙ্গে যখনই দেখা হয়েছে, তখনই সৌজন্যমূলক ব্যবহার পেয়েছেন পর্নস্টার এবং বলিউড অভিনেত্রী সানি। বলিউডে পা রাখার আগে সানি একসময় সলমন সঞ্চালিত শো 'বিগ বস'-এও অংশ নিয়েছিলেন। এবার তাঁকে দেখা যাবে সলমনের ভাই আরবাজ খানের বিপরীতে একটি রোম্যান্টির মিউজিকাল 'তেরা ইন্তেজারে'। তবে এখনও পর্যন্ত মাত্র কয়েকবারই সলমনের সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে সানির। কাজের সূত্রে আরবাজের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছেন প্রাক্তন পর্নস্টার, বর্তমানে বলিউডের এই অভিনেত্রী। এই রোম্যান্টিক মিউজিকাল ছাড়া সানির কথা রয়েছে অজয় দেবগণ-ইমরান হাসমি অভিনীত 'বাদশাহ'-তেও কাজ করার। তবে সেখানে একটি আইটেম সঙে ইমরানের বিপরীতে দেখা যাবে সানিকে। সেখানে সানি ভারতীয় পোশাকে নাচবেন। এই কাজের সূত্রেই সানির সঙ্গে ইমরানেরও আলাপ। ৩৬ বছরের অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি আগামীদিনে কোনও পূর্ণাঙ্গ ছবিতে ইমরানের বিপরীতে কাজ করতে চান। এরআগে শাহরুখ খানের 'রইস' এবং সোনাক্ষী সিংহের 'নূর' ছবিতেও অল্প সময়ের জন্যে সানিকে দেখা গিয়েছিল। তবে এধরনের ছোট ছোট নয়, শাহরুখ, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে পূর্ণাঙ্গ ছবি করতেই বেশি ইচ্ছা সানির। কারণ, তাঁর কথায় নিজের কেরিয়ারের দিকে যখন তিনি পিছন ফিরে তাকাবেন, তখন তাঁর কিটিতে যদি এই সমস্ত সুপারস্টারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে সেই স্মৃতি নিঃসন্দেহে মধুর হবে।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget