এক্সপ্লোর

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রেহাই পেলেন সলমন

যোধপুর: কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা হত্যা মামলায় অভিনেতা সলমন খানকে মুক্তি দিল রাজস্থান হাইকোর্ট। ১৯৯৮-এ যোধপুরে, দুটি আলাদা ঘটনায় সলমনের বিরুদ্ধে একটি কৃষ্ণসার ও একটি চিঙ্কারা হরিণ শিকারের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে মামলা চলার পর নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে দুটি চোরাশিকারের ঘটনায় ১ ও ৫ বছর জেলের সাজা দেয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যান সলমন। মে মাসের মধ্যে হাইকোর্টে শুনানি সম্পূর্ণ হলেও তারা এতদিন রায়দান স্থগিত রেখেছিল। সোমবার সকালে নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে হাইকোর্ট বলে, ওই হরিণদের যে সলমনের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই গুলি করা হয়, তার কোনও প্রমাণ নেই। তাই দুটি অভিযোগ থেকেই মুক্ত তিনি। ফলে সলমন তো বটেই, তাঁর অগণিত ভক্ত ও বলিউডে এখন খুশির ছায়া। যে জিপে করে সলমন ও তাঁর সহ অভিনেতা-অভিনেত্রীরা জঙ্গলে গিয়েছিলেন, সেই জিপের চালকও উধাও হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলার জোর অনেকটাই কমে যায়। এখন রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে কিনা। ২০০৭-এ এই মামলায় সলমন যোধপুরে এক সপ্তাহ জেলও খেটেছেন। তাঁর বিরুদ্ধে এই রাজস্থানেই আরও একটি চোরাশিকারের মামলা চলছে। ‘৯৮-এর ২৬ সেপ্টেম্বর যোধপুরের বাইরে ভাওয়াদ এলাকায় সলমনের বিরুদ্ধে একটি হরিণ শিকারের অভিযোগ ওঠে। সে সময় তিনি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে যোধপুর গিয়েছিলেন। দ্বিতীয় শিকারের অভিযোগ ওঠে, তার দু’দিন পর, গোধা ফার্ম এলাকায়।            

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget