এক্সপ্লোর

Antim Release: প্রেক্ষাগৃহের মধ্যেই ফাটছে শব্দবাজি, অনুরাগীদের এমন 'মজা' থেকে বিরত থাকার অনুরোধ সলমন খানের

Antim Release: এই প্রথমবার নয়। এর আগেও ২০১৭ সালে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি সিনেমা হলে 'টিউবলাইট' সিনেমা চলাকালীনও একই ঘটনা ঘটে। সলমন খানের এন্ট্রি সিনের সঙ্গেই হলের অন্দরে বাজি ফাটতে শুরু করে।

মুম্বই: গতকাল অর্থাৎ ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। এতদিন পর বড়পর্দায় ভাইজানকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এতদিন তাঁর পোস্টারে বা ব্যানারে মালা লাগিয়ে, বাজনা বাজিয়ে উৎসব হত। কিন্তু এবারে একদল অনুরাগীদের উচ্ছ্বাস ছাপিয়ে গেল সাধারণের গণ্ডি। প্রেক্ষাগৃহের মধ্যেই রীতিমতো বাজি ফাটিয়ে উদযাপন চলল। রুপোলি পর্দায় দুই বছর পর পছন্দের তারকা ফিরতেই অন্ধকার হলে চলল মহোৎসব, দুমদাম ফাটতে থাকল বিভিন্ন শব্দবাজি। 

পর্দায় সলমন খান, উচ্ছ্বাসে বাজি ফাটাচ্ছেন অনুরাগীরা (Fans Burst Firecrackers Inside Theatre During Antim's Screening)

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন স্বয়ং সলমন খান। তাতেই দেখা যাচ্ছে পর্দায় সলমন খানকে দেখেই উচ্ছ্বসিত দর্শক আচমকাই বাজি ফাটাতে শুরু করেছেন। একেবারে সিনেমা হলের মধ্য়েই। ট্যুইটার ও ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে একটি নোট লিখেছেন অভিনেতা। অনুরাগীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন যেন তাঁরা এমন কাজ  বন্ধ করেন। এমন কাণ্ডে গুরুতর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। 

এমনকী তিনি হল মালিকদের কাছেও অনুরোধ করেছেন যেন সকল দর্শককে ভাল করে চেক করে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হয়।

অনুরাগীদের কাছে সলমন খানের অনুরোধ (Salman Khan Requests Fans To Avoid Burning Firecrackers In Theatres)

'বজরঙ্গি ভাইজান' অভিনেতা একটি অনুরোধ বার্তা লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি মনে করিয়ে দিয়েছেন এমন কাণ্ডে মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে।

তিনি লেখেন, 'আমার সমস্ত অনুরাগীদের অডিটোরিয়ামের ভিতরে আতসবাজি নিয়ে না ঢোকার অনুরোধ করছি। কারণ এতে আগুন লেগে সাংঘাতিক বিপদ হতে পারে। যার ফলে আপনার এবং অন্যদের জীবনও বিপন্ন হতে পারে। থিয়েটার মালিকদের কাছে আমার অনুরোধ সিনেমা হলের ভিতরে বাজি ফাটাতে দেবেন না। প্রবেশের মুখেই নিরাপত্তারক্ষীদের তাদের আটকানো উচিত। ছবিটা উপভোগ করুন কিন্তু দয়া করে এগুলো করবেন না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এমন কাণ্ডের ভর্ৎসনা করায় তাঁর পোস্টে ধন্যবাদ  জানিয়েছেন অন্যান্য অনুরাগীরা। তবে এই প্রথমবার নয়। এর আগেও ২০১৭ সালে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক সিনেমা হলে 'টিউবলাইট' সিনেমা চলাকালীনও একই ঘটনা ঘটে। সলমনের এন্ট্রি সিনের সঙ্গেই হলে বাজি ফাটতে শুরু করে।

 

'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। ছবিতে সলমনের সঙ্গে তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মাও অভিনয় করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget