এক্সপ্লোর

Salman Khan Hospitalized: রাতে খামারবাড়িতে সাপে কামড়াল সলমনকে, ভর্তি হতে হয় হাসপাতালে

Snake Bites Salman Khan:জানা গেছে, সলমনকে যে সাপ কামড়ায় তা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।

 

Snake Bites Salman Khan  : সাপে কামড়াল বলিউড অভিনেতা সলমন খানকে। পানভেলে তাঁর খামারবাড়িতে এই দুর্ঘটনার মুখে পড়তে হল সলমন খানকে। গত রাতে কোনও এক সময়ে সাপ কামড়াল তাঁকে। জানা গেছে, সলমনকে যে সাপ কামড়ায় তা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে পানভেলের খামারবাড়িতে অভিনেতা ফিরে এসেছেন।

জানা গেছে, চিকিৎসার পর এদিন সকাল নটা নাগাদ ফার্মহাউসে ফেরেন বলিউডের দাবাং খান। তিনি বর্তমানে বিপন্মুক্ত বলেই জানা গেছে। তিনি দ্রুতই সেরে উঠেছেন। তাঁর স্বাস্থ্য় বর্তমানে স্বাভাবিক বলে জানা গেছে। তিনি আপাতত ফার্ম হাউসেই রয়েছেন বলে জানা গেছে।

সলমন খানকে সাপে কামড়ানোর খবর সামনে আসার পর তাঁর অনুরাগী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে এরইমধ্যে স্বস্তির খবর যে, সলমন এই মুহূর্তে বিপন্মুক্ত।

আগামীকালই জন্মদিন সলমন খানের

উল্লেখ্য, আগামীকাল ২৭ ডিসেম্বর সলমন খানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এই দুর্ঘটনা ঘটেছে। ফলে এখন বলা মুশকিল যে, সলমন তাঁর জন্মদিন উদযাপন কীভাবে করবেন। তিনি জন্মদিন পালন করবেন, না খাবার বাড়িতেই বিশ্রাম নেবেন, তা এখনও বলা যাচ্ছে না। বড়দিন উদযাপন করতে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে খামার বাড়িতে এসেছিলেন সলমন। যে এলাকায় এই খামারবাড়ি তা জঙ্গল ও পাহাড় বেষ্টিত। 
উল্লেখ্য, কিছুদিন আগেই সলমন নিজেই বজরঙ্গি ভাইজান-এর সিকোয়েল তৈরির কথা জানিয়েছিলেন।

সূত্রের খবর, সলমন যখন বন্ধুদের সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। শনিবার বাতে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছিলেন তিনি।  হঠাৎ করেই হাতে জ্বালা অনুভব করেন সলমন। হাতে ঝাঁকুনি দিতে থাকেন তিনি। এরপরই সেখানে উপস্থিত লোকজন সাপ দেখতে পারেন। ফলে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর সলমনকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget