এক্সপ্লোর

Salman Khan: সলমনের বাড়িতে গুলি চলার ঘটনায় আরও একজনের নামে নতুন মামলা দায়ের

Salman Khan News: ১৪ এপ্রিল সলমন খানের বাড়ির বাইরে হঠাৎ গুলি চলে।  কেউ আহত হয়নি বটে, তবে গোটা ঘটনায় অবশ্যই চাঞ্চল্য ছড়ায়

কলকাতা: সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চলার কাণ্ডে নয়া মোড়। রোহিত গোদারার (Rohit Godara)-র বিরুদ্ধে একটি মামলা দায়ের করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই এই ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটা ঠিক কী? ১৪ এপ্রিল সলমন খানের বাড়ির বাইরে হঠাৎ গুলি চলে।  কেউ আহত হয়নি বটে, তবে গোটা ঘটনায় অবশ্যই চাঞ্চল্য ছড়ায়। সলমনের বাড়ির সামনে বাড়ানো হয় নিরাপত্তা। ঘটনার পরের দিনই গ্যালেক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলার গোটা ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। এরপরেই শুরু হয় ঘটনার তদন্ত। সোশ্যাল মিডিয়ায় হিন্দি পোস্ট করে আনমোল বিষ্ণোই লিখেছিলেন, 'আমাদের ওপর হওয়া অত্যাচারের বিহিত চাই। সলমন খান, যদি তুমি যুদ্ধ করতে চাও, তাহলে তাই হবে। আজকে যেটা হল, সেটা একটা ঝলক মাত্র, যাতে তুমি আমাদের ক্ষমতার আন্দাজ পাও। এরপরের গুলিটা কিন্তু বাইরে চলবে না। দাউদ আর ছোটা শাকিল নামের যে দুজন ব্যক্তিকে তুমি ভগবানের মতো মেনে চলো, এই নামের দুটো কুকুর আমি আমার বাড়িতে পুষেছি। এর চেয়ে বেশি কথা বলার লোক আমরা নই। জয় শ্রী রাম।'

এরপরে, এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরে, গ্যাংস্টার রোহিত গোদারার বিরুদ্ধে একটি কেস ফাইল করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এর আগে, ২০২৩ সালে সলমন খানের ম্যানেজার একটি হুমকি চিঠি পেয়েছিলেন। সেই চিঠি নিয়ে পুলিশের কাছে গেলে, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম উঠে এসেছিল তদন্তে। মোহিত গর্গ নামেরও আরও একজনের নাম সামনে এসেছিল। এরপরে দিল্লির তিহাড় জেল থেকে সরাসরি সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন লরেন্স। সলমনকে খুনের পরিকল্পনা রয়েছে এবং বেশ কিছু দিন ধরেই তাঁরা অভিনেতার উপর নজর রাখছেন বলে সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন লরেন্স বিষ্ণোই।

এই ঘটনার তদন্ত এখনও চলছে। তদন্তে আরও উঠে এসেছে, সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনা পরিকল্পিত ছিল। ৩ লাখ টাকার বিনিময়ে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছিল কিছুজনকে।

 

আরও পড়ুন: Harshaali Malhotra: ব্যস্ত অভিনয়, নাচ, রিলস্ নিয়ে, দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় কত পেলেন সলমনের 'মুন্নি' হর্ষালি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget