এক্সপ্লোর

Salman Khan Life Threat : '২ কোটি না দিলে...' ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, নেপথ্যে এবার কে?

হুমকি দেওয়া হয়, ২ কোটি টাকা না দিলে অভিনেতা সলমন খানকে খুন করা হবে। এই ঘটনায় ওরলি থানায় মামলা রুজু হয়েছে। 

মুম্বই : মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের পর বিষ্ণোই-আতঙ্কে ভুগছে বি-টাউন। কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সলমন খানের নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে, একাধিক বার হুমকি দিয়েছে লরেন্স। তাই সলমন-ঘনিষ্ঠ বলে পরিচিত বাবা সিদ্দিকি হত্যার পর থেকেই সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন ফোন নম্বর থেকে একের পর এক হুমকি পেয়ে চলেছেন সলমন। গত ২৫ অক্টোবর সলমন এবং জিশানকে খুনের হুমকি দিয়ে এক যুবক এখন পুলিশের হেফাজতে। 

আবারও ২ কোটি টাকা তোলা চেয়ে ফের সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার মুম্বই ট্রাফিক পুলিশের কাছে একটি হুমকি মেসেজ আসে। তাতে লেখা ছিল, ২ কোটি টাকা না দিলে অভিনেতা সলমন খানকে খুন করা হবে। এই ঘটনায় ওরলি থানায় মামলা রুজু হয়েছে। 

হুমকি ফোন পেয়ে  ট্রাাফিক পুলিশ বিষয়টি ওরলি পুলিশকে জানায়। তারপর নম্বর ট্র্যাক করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত ।  দিনকয়েক আগেই সলমন খান এবং এনসিপি নেতা জিশান সিদ্দিককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।  উত্তরপ্রদেশের নয়ডা থেকে এই অভিযোগে বছর কুড়ির এক যুবককে গ্রেফতার করে মুম্বই পুলিশ ।  নির্মল নগর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে একটি হুমকি-বার্তা পাঠায়। তারপর একটি ভয়েস কলও করে সেখানে। শুক্রবার ঘটনাটি ঘটে। তারপর তদন্ত করে যুবককে গ্রেফতার করা হয় সোমবার।

 এই জিশান সিদ্দিকির বাবাই বাবা সিদ্দিকি। গত ১২ অক্টোবর বান্দ্রায় জিশানের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই ঘটনার অব্যবহিত পরেই দায় স্বীকার করে। ওয়াকিবহাল মহলের ধারণা,  সলমনের সঙ্গে সম্পর্ক রাখাই বাবা সিদ্দিকির কাল হয়েছে।  

চলতি মাসের ১৮ তারিখও হুমকি পেয়েছিলেন সলমন। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করে, মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তার পাঠান এক ব্যক্তি। লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা শেষ করতে সলমনকে ৫ কোটি টাকা দিতে হবে বলে জানানো হয় হোয়াটসঅ্যাপ মেসেজে। টাকা না দিলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকের থেকে খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়।   

আরও পড়ুন :

সলমনকে খুনের হুমকি, মোটা টাকা দাবি, নয়ডা থেকে গ্রেফতার ২০ বছরের তরুণ 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget