এক্সপ্লোর

Salman Khan: বাবা সিদ্দিকির মৃত্যুতে বিপদের মুখে সলমন, বন্ধ থাকছে তাঁর নতুন ছবির শ্যুটিং?

Salman Khan News: বাবা সিদ্দিকি ও সলমন খানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। শোনা যায়, তৎকালীন বান্ধবী ক্যাটরিনা কইফের জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন সলমন খান

কলকাতা: বাবা সিদ্দিকির মৃত্যু ফের শিরোনামে নিয়ে এসেছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তাকে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং স্বীকার করে নিয়েছে বাবা সিদ্দিকির মৃত্যুতে তাঁদের হাত ছিল। আর এই লরেন্স বিষ্ণোইয়ের নজরে দীর্ঘদিন ধরেই রয়েছেন সলমন খান। বলিউডের 'ভাইজান'-এর বাড়ির সামনে গুলি পর্যন্ত চলেছে। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তা বেড়েছে সলমন খানের। আর এবার, শোনা যাচ্ছে, নিরাপত্তার কারণেই নাকি পিছিয়ে যেতে পারে সলমন খানের আগামী ছবি 'সিকন্দর'-এর শ্যুটিং! সত্যিটা কী? 

বাবা সিদ্দিকি ও সলমন খানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। শোনা যায়, তৎকালীন বান্ধবী ক্যাটরিনা কইফের জন্মদিনের পার্টিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন সলমন খান। সেই বিবাদকে কেন্দ্র করেই কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল বলিউড। সেই সমস্যা নাকি মিটিয়েছিলেন বাবা সিদ্দিকিই। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে নিজের নিরাপত্তার কথা না ভেবে বাবা সিদ্দিকিকে শেষবারের মতো দেখতে ছুটে গিয়েছিলেন সলমন খান। অনেকেই সেই সময়ে সলমনকে বারণ করেছিলেন ওই স্থানে না যাওয়ার জন্য। কিন্তু বন্ধুকে শেষবারের মতো দেখতে যেতে কোনও নিষেধ শোনেননি সলমন। তবে বন্ধুর মৃত্যুতে ভেঙ্গে পড়েছিলেন তিনি। বাবা সিদ্দিকির স্মরণসভায় উপস্থিত থাকার জন্য সলমন নাকি বাতিল করে দিয়েছেন সমস্ত মিটিং। তবে বাবা সিদ্দিকির মৃত্যুর প্রভাব নাকি পড়বে সলমনের কেরিয়ারেও? ছবির শ্যুটিং কি পিছিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন সলমন খান? 

এই খবর ছড়িয়ে পড়লেও, সদ্য সলমনের ম্যানেজার জানিয়েছেন, এই খবর সত্যি নয়। সলমন 'সিকন্দর' ছবির শ্যুটিং করবেন নিয়মমাফিক। অভিনেতা এমনিই ওয়াই ক্যাটেগরির সিকিওরিটি পান। এই ঘটনার ফলে তাঁর সিকিওরিটিদের সংখ্যা আরও বেড়েছে। আরও ৮ থেকে ১০ জন সিকিওরিটি যোগ হয়েছে তালিকায়। শ্যুটিংস্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার ঘেরাটোপেই শ্যুটিং করছেন সলমন খান। সলমন ভীষণভাবে কাজনিষ্ঠ। তিনি জীবনের কোনো পরিস্থিতিতেই কাজের সঙ্গে আপোষ করতে চান না। এক্ষেত্রেও তাই। নিরাপত্তা বাড়াবেন তবে শ্যুটিংয়ের সঙ্গে আপোষ করতে রাজি নন তিনি। 

আরও পড়ুন: Yash-Nusrat: মা-ছেলের সম্পর্কের গল্পে যশ-মৌসুমী, থাকছেন নুসরতও! পরিচালনায় জিৎ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget