এক্সপ্লোর

একইদিনে মুক্তি ‘রুস্তম’-‘মহেঞ্জোদাড়ো’! অক্ষয়ের ছবির প্রচারে সলমন,নেপথ্যে হৃত্বিকের সঙ্গে ঠান্ডা লড়াই?

মুম্বই: হৃত্বিক রোশন অভিনীত ‘মহেঞ্জোদাড়ো’ এবং অক্ষয় কুমারের ‘রুস্তম’ একইদিনে মুক্তি পাচ্ছে বক্স অফিসে। বলিউড সুপারস্টার সলমন খান অক্ষয়ের ছবির প্রচারে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। এছাড়াও টুইট করে সমস্ত ভক্তদের আর্জি জানিয়েছেন, তাঁরা যেন হলে অক্ষয়ের ছবিটি অবশ্যই দেখতে যান। সলমনের এধরনের একপেশে সমর্থন থেকে বলিউডের দুই সুপারস্টার হৃত্বিক রোশন এবং সলমন খানের ঠান্ডা লড়াই কার্যত আরও প্রকট হয়ে গেল। বলিউডের এই দুই মহাতারকার মধ্যে লড়াই সঞ্জয় লীলা বনশালির ‘গুজারিশ’ মুক্তির সময় থেকে শুরু হয়েছে। অ্যাশ-হৃত্বিক অভিনীত এই ছবি নিয়ে বিদ্রুপ করেছিলেন সলমন। তিনি বলেছিলেন, ‘গুজারিশ’ এতটাই নিম্নমানের ছবি যে এই সিনেমা সারমেয়রাও দেখতে যাবে না। সলমনের এধরনের মন্তব্য ভালভাবে নেননি হৃত্বিক। হৃত্বিক তখন সলমনকে পাল্টা আক্রমণ করে বলেন, বড় নায়ক হতে গেলে একসঙ্গে বিনয়ী হওয়াটাও প্রয়োজন। অন্য পরিচালকের ছবি যা হয়তো বক্সঅফিসে তাঁর ছবির মতো সাফল্য পায়নি, সেই নিয়ে মজা করা কখনও উচিত্ নয়। ‘গুজারিশ’ যে দর্শকদের কথা ভেবে বানানো হয়েছিল, তাঁরা কিন্তু ছবিটি ভালভাবেই নিয়েছিলেন। সেই দর্শকদের জন্যে ছবিটা সফল। এমনকি ২০১৬ সালের আইফা-র মঞ্চেও এই দুই মহাতারকার মধ্যে যে ঠান্ডা লড়াই রয়েছে, তা প্রকট হয়ে যায়। এদিকে অক্ষয় কুমারের সঙ্গে সলমনের সম্পর্ক যথেষ্ট ভাল। ‘সুলতান’-এর মুক্তির পর দুই তারকা একে অপরের ছবির প্রশংসা করে প্রচারও করেছেন। সলমন অক্ষয়কে বলিউডের আসল সুলতানও বলেন। তার পাল্টা অক্ষয় বলেন, তিনি অনেক বড় মনের মানুষ। সলমনই বলিউডের আসল সুলতান। এখানে দেখুন সলমনের সেই টুইট সহ ভিডিও, যেখানে তিনি অক্ষয় কুমারের ‘রুস্তম’ ছবির প্রচার করে, ভক্তদের সরাসরি এই ছবি দেখতে যাওয়ারও আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget