এক্সপ্লোর

খুনের হুমকি, সেটেই চলে এল সশস্ত্র লোকজন, শ্যুটিং বন্ধ রেখে বাড়িতে ফিরলেন সলমন

মুম্বই: এর আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলিউড অভিনেতা সলমন খানকে। এবার গত মঙ্গলবার ফিল্ম সিটিতে তাঁর শ্যুটিং সেটের কাছে পৌঁছে গেল সশস্ত্র লোকজন। এরফলে বন্ধ করে দিতে হয় তাঁর রেস ৩ সিনেমার শ্যুটিং। পুলিশ প্রহরায় অভিনেতাকে বাড়িতে পৌঁছে দেওয়া হল। এর আগে বিষ্ণোই সম্প্রদায়ের এক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে খুনের হুমকি দিয়েছিল। উল্লেখ্য, বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিনের পূজা করে। গত সপ্তাহের বৃহস্পতিবার কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুর আদালতে সলমনের হাজিরা ঘিরে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। গত ১০ বছর ধরে যোধপুর আদালতে কৃষ্ণসার শিকার মামলা চলছে। গত মঙ্গলবার ফিল্ম সিটিতে সলমনের আগামী সিনেমা রেস ৩-র সেটে পৌঁছয় পুলিশ। পুলিশ সলমন ও প্রযোজক রমেশ তুরানিকে বলে যে, অভিনেতার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাওয়া প্রয়োজন। কয়েকদিন তাঁকে চুপচাপ থাকারও পরামর্শ দেওয়া হয়। ছয়জন পুলিশ কর্মী একটি গাড়িতে প্রহরা দিয়ে সলমনকে বাড়িতে পৌঁছে দেন। গত বৃহস্পতিবার গ্যাংস্টার লরেন্স হুমকি দেয় যে, যোধপুরে সলমনকে খুন করা হবে..তাহলেই তিনি আমাদের প্রকৃত পরিচয় জানতে পারবেন। লরেন্স কুখ্যাত গ্যাংস্টার। তার বিরুদ্ধে ২০ টিরও বেশি খুনের চেষ্টা, তোলাবাজি, গাড়িচুরি, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই হুমকির পরিপ্রেক্ষিতে সলমন নিজেকে মুম্বইতে নিরাপদ মনে করলেও পুলিশ জানতে পারে যে, শহরেই তিন জন তাঁকে খুনের হুমকি দিয়েছে। এরইমধ্যে শ্যুটিং লোকেশনের কাছে কয়েকজনকে বিশৃঙ্খলা তৈরি করতে পাঠানো হয়। সশস্ত্র কয়েকজন সেটের কাছে চলে আসে। বিপদ বুঝে পুলিশ সলমনকে দ্রুত সরিয়ে নিয়ে যায়। সলমনের প্রতি হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ। সিনেমার সেটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget