এক্সপ্লোর

Salman Khan : 'বোমা মেরে গাড়ি...' ঘরে ঢুকে প্রাণে মারার হুমকি সলমনকে

এবার অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে হুঁশিয়ারি বোমা মেরে উড়িয়ে দেওয়া হতে পারে  সলমন খানের গাড়ি।

আবার হুমকির মুখে 'ভাইজান'।  অভিনেতা সলমান খানকে এবার সরাসরি মেরে ফেলার হুমকি ।  মুম্বাইয়ের ওরলির  ট্রাফিক পুলিশের দফতরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছে বড় হুমকি। আর তারপরই নড়চড়ে হসেছে পুলিশ প্রশাসন। কারণ এবার অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে হুঁশিয়ারি বোমা মেরে উড়িয়ে দেওয়া হতে পারে  সলমন খানের গাড়ি।  ওরলি থানার হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

এই নিয়ে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেলেন সলমন। এবারের হুমকি পাওয়ার পর পুলিশ বিশেষ সতর্ক হয়ে উঠেছে।এবারও কি হুমকি দেওয়ার পিছনে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং? তদন্ত করে দেখছে পুলিশ। 

বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। হুমকি পাওয়ার পর থেকেই 'ভাইজান'-এর নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০২৪-এর এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলি চলেছিল। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন দু'জন। সেখান থেকেই স্পষ্ট হয়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট সলমন। 

গত কয়েক বছরে বলিউড অভিনেতা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে সরাসরি ও পরোক্ষভাবে একাধিক ধমকি পেয়েছেন। লরেন্স-গ্যাং সলমনের উপর কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে চায়, তাই তাঁকে টার্গেট করা হয়েছে। কারণ এই কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের জন্য ধর্মীয় গুরুত্ব বহন করে।

  •  গত বছর এপ্রিলে দুই ব্যক্তি সালমান খানের বাড়ির বাইরে ভোরে গুলি চলেছিল
  • ২০২৪ সালে, খান বিষ্ণোই গ্যাংয়েক কাছ থেকে আবার হুমকি আসে।  দাবি করা হয়েছিল ৫ কোটি টাকা । সেই সঙ্গে সলমনকে ক্ষমাও চাইতে হবে বলে দাবি করা হয়।
  • ৩০ অক্টোবর অভিনেতাকে এক অজ্ঞাত ব্যক্তি আবারও হুমকি দেয়।  ২ কোটি টাকা  দাবি করে। 
  • ২০২৪ সালে দুই অজ্ঞাত ব্যক্তি ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সলমন খানের পানভেল ফার্মহাউসে জোর করে ঢোকার চেষ্টা করে। 
  • ২০২৩ সালে, গ্যাংস্টার গোল্ডি বরারের তরফে একটি হুমকি-ইমেইল আসে। 
  •  ২০২২ সালে, অভিনেতার বাড়ির কাছে একটি বেঞ্চে একটি হুমকি চিঠি পাওয়া যায়।  
  • ক্রমাগত হুমকি পাওয়ার কারণে  সলমানের  নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। তাঁকে ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। 
  • অভিনেতার বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ এর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বাড়ির বারান্দাতেও বুলেট প্রুফ কাচ লাগানো হয়েছে। 

সলমনের ছবি ‘সিকন্দর’-এক প্রচারের সময় প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খোলেন সলমন।  বলেন, "ঈশ্বর, আল্লাহ সব উপরে। যতদিন লেখা আছে, ততদিনই আছ। শুধু এটুকুই। কখনও কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, শুধু তাই সমস্যা হয়ে যায়।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget