এক্সপ্লোর

'Jamal Kudu' Trend: ববি দেওল নয়! অনেক আগে রেখা নজর কেড়েছিলেন 'জামাল কুদু' ভাইরাল নাচের স্টেপে

Rekha-Bobby Deol: এক নেটিজেন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে রেখা নাচ করছেন। দৃশ্যটি ১৯৮৮ সালের ছবি 'বিবি হো তো অ্যায়সি' ছবির। ভিডিওয় কী দেখা যাচ্ছে?

নয়াদিল্লি: ২০২৩ সালে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত 'অ্যানিম্যাল' ('Animal' Movie)। মিশ্র প্রতিক্রিয়া পেলেও এই ছবি বিপুল সাফল্য লাভ করে বক্স অফিসে ব্যবসার নিরিখে। এই ছবির অন্যতম ভাইরাল বিষয়, ববি দেওলের (Bobby Deol) 'জামাল কুদু' (Jamal Kudu) গানে নাচ। পর্দায় বেশিক্ষণ না থাকা সত্ত্বেও বিশেষ প্রশংসা লাভ করেন অভিনেতা। ছবিতে তাঁর এন্ট্রি গান হিসেবে ব্যবহার করা হয় 'জামাল কুদু' এবং তাঁর নাচের স্টেপ রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে সম্প্রতি একটি আরও পুরনো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী রেখা (Rekha) একটি সিনেমায় একই স্টেপে নাচছেন। চোখের নিমেষে ভাইরাল হয়েছে সেই ক্লিপ। 

ববি দেওল নয়, ভাইরাল স্টেপে আগেই পা মিলিয়েছেন রেখা! 

এক নেটিজেন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে রেখা নাচ করছেন। দৃশ্যটি ১৯৮৮ সালের ছবি 'বিবি হো তো অ্যায়সি' ছবির। ভিডিওয় দেখা যাচ্ছে তিনি মাথায় একটি গ্লাস নিয়ে নাচ করছেন এক্কেবারে 'অ্যানিম্যাল' ছবিতে ববি দেওলের বিখ্যাত ভাইরাল স্টেপের মতো। যে নেটিজেনব এই ভিডিও শেয়ার করেছেন তিনি নেপথ্যে 'জামাল কুদু' গান ব্যবহার করেছেন। 

এই ভিডিও অন্যান্য নেটিজেনদের চোখে পড়তে বিশেষ সময় লাগেনি। এক নেটিজেন লেখেন, 'যখন ববি দেওল শিশু ছিলেন তখনই ম্যাম এই কাজ করে ফেলেছেন।' অপর একজন লেখেন, 'কোনও জিনিস ট্রেন্ড হওয়ার আগেই তিনি সব করে ফেলেন।' 'লর্ড ববি' নয়, অনেকেই এখন 'লর্ড রেখা'য় মজেছেন। অনেকেই রেখার নিরবধি স্টাইলের প্রশংসা করেছেন। লেখেন, 'তিনি তাঁর প্রজন্মের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন।'

 

যে গানে রেখা এই নাচ করেছিলেন সেটির নাম 'সাসু জি তুনে মেরি কদর'। এই ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন বলিউডের ভাইজান সলমন খান। 'বিবি হো তো অ্যায়সি' ছবিতে অভিনয় করেন রেখা, ফারুখ শেখ, বিন্দু, কাদের খান ও সলমন খান। ১৯৮৮ সালে মুক্তি পায় এই ছবি, পরিচালনা করেছিলেন জে কে বিহারী। 

আরও পড়ুন: Alia Bhatt At 'Met Gala 2024': 'মেট গালা ২০২৪'-এ চোখ ধাঁধানো উপস্থিতি আলিয়া ভট্টের, সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে নায়িকা

১ ডিসেম্বর, ২০২৩ সালে মুক্তি পায় রণবীর কপূর, রশ্মিকা মান্দান্না, অনিল কপূর, ববি দেওল অভিনীত 'অ্যানিম্যাল'। একদিকে প্রবল প্রশংসিত হয় এই ছবি, ছবির গান, রণবীর ও ববির অভিনয়। অন্যদিকে দর্শক মহলের একটা বড় অংশ এই ছবির তীব্র নিন্দা করেন। তবে বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে এই ছবি। রীতিমতো ভাইরাল হয় 'জামাল কুদু' গানটি যেখানে ববি দেওলকে মাথায় গ্লাস বসিয়ে প্রবেশ করতে দেখা যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget