এক্সপ্লোর

Jawan: 'পাঠান জওয়ান বন গয়া...', শাহরুখের নতুুন ছবির প্রিভিউ শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ সলমন

Salman Khan On 'Jawan' Prevue: মঙ্গলবার প্রিভিউ রনিজের প্রোফাইলে শেয়ার করলেন সলমন খান। তিনি ক্যাপশনে লেখেন, 'পাঠান জওয়ান বন গয়া, দুর্দান্ত ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে।'

নয়াদিল্লি: চলতি বছরের শুরুটাই ধমাকাদার করেছিলেন কিং খান (King Khan)। ২০২৩ সালের তাঁর দ্বিতীয় ছবি নিয়ে তৈরি হচ্ছেন তিনি। গতকালই প্রকাশ্যে এসেছে 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। তার ঠিক একদিন পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই প্রিভিউ শেয়ার করলেন সলমন খান (Salman Khan)। প্রথম দিনেই হলে যাবেন বন্ধু শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি দেখতে, জানালেন ক্যাপশনে। 

শাহরুখের 'জওয়ান' প্রিভিউর প্রশংসায় সলমন

সোমবার প্রকাশ্যে আসে 'জওয়ান' প্রিভিউ। মঙ্গলবার সেই প্রিভিউ রনিজের প্রোফাইলে শেয়ার করলেন সলমন খান। তিনি ক্যাপশনে লেখেন, 'পাঠান জওয়ান বন গয়া, দুর্দান্ত ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মজা এসে গেল বাহ্!' পোস্টে শাহরুখ খানকে ট্যাগও করেছেন অভিনেতা। 

তাঁর পোস্টেও শুভেচ্ছা ও উচ্ছ্বাসের বন্যা। একজন লেখেন, 'দুই খান সকলের জান'। অপর একজন লেখেন, 'টাইগার ৩ ছবির জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট বুক করব।' 

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল 'পাঠান'। এই ছবিকে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা যায় সলমন খানকে। প্রথমেই ঘোষণা করা হয়েছিল শাহরুখের 'পাঠান' ছবির পর সলমনের 'টাইগার ৩' ছবিতে দেখা যাবে শাহরুখকে। 'পাঠান' ও 'টাইগার'-এর এই 'ক্রসওভার' সাধারণ মানুষ খুবই পছন্দ করেছেন। সকলেই তাই 'টাইগার ৩' ছবির অপেক্ষায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

অ্যাটলির 'জওয়ান'-এ কোন ভূমিকায় শাহরুখ খান?

২ মিনিট ১২ সেকেন্ডের 'জওয়ান' ছবির প্রিভিউয়ে ভর্তি একাধিক সাংঘাতিক স্টান্ট, গান, সংলাপ এবং সবটাই শাহরুখ খানের অনন্য স্টাইলে। 'তেরি' ও 'মেরসাল' খ্যাত অ্যাটলি পরিচালিত এই প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে লেডি সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতিকেও। গৌরী খানের প্রযোজনায় এই ছবির সহ-প্রযোজক গৌরব বর্মা। 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' প্রযোজনা সংস্থার অধীনেই মুক্তি পাবে ছবিটি। এদিনের প্রেস বিবৃতিতে বলা হয়, 'অ্যাকশনে ভরপুর 'জওয়ান' ছবিটি মুখ্য চরিত্রে থাকা ব্যক্তির সমাজের সমস্ত 'ভুল' শুধরে দেওয়ার আবেগঘন যাত্রার কথা বলবে।'

আরও পড়ুন: 'Gadar 2': শেরওয়ানি-চুড়িদারে কিলি ও নীমা, 'ম্যায় নিকলা...' গানে ভিডিও ভাইরাল, শেয়ার করলেন সানি দেওল

ভিডিও ক্লিপে শাহরুখ খানকে বলতে শোনা যায়, 'আমি কে, আমি কে নই? আমি জানি না। মাকে দেওয়া প্রতিশ্রুতি বা কোনও উদ্দেশ্য অসমাপ্ত। নিজেকে প্রশ্ন করুন আমি ভাল, খারাপ, গুণী নাকি অভিশাপ? কারণ, ভাল হোক বা খারাপ, আমি আপনিও। তৈরি? আপনারা নাম তো নিশ্চয়ই শুনেছেন। এটা সবে শুরু... যখন আমি ভিলেন হয়ে যাই, কোনও হিরো আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না।' ভিডিওয় শাহরুখ খানকে চারটি ভিন্ন লুকে দেখতে পাওয়া গেছে। প্রথম লুকে তাঁর মুখের প্রায় সবটাই ব্যান্ডেজে মোড়া, দ্বিতীয় লুকে ক্লিন সেভ, তৃতীয় লুকে ছাই রঙের একটি মুখোশে অর্ধেক মুখ ঢাকা, চতুর্থ এবং সবচেয়ে ভাইরাল হওয়া লুকে তাঁকে দেখা গেল মুণ্ডিত মস্তকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget