এক্সপ্লোর

Rajpal Yadav: অ্যাওয়ার্ড শো-তে রাজপাল যাদবকে অপমান? চুপ থাকলেন না সলমন খান, লিখলেন…

Salman Khan Posts for Rajpal Yadav: ঋণখেলাপি মামলায় জেলে যেতে হয়েছে রাজপাল যাদবকে। সেই নিয়ে অ্যাওয়ার্ড শো-তে অপমান করার অভিযোগ। সমর্থনে এগিয়ে এলেন সলমন খান।

মুম্বই: প্রকাশ্য় মঞ্চে অভিনেতা রাজপাল যাদবকে অপমান করার অভিযোগ। সেই নিয়ে শোরগোলের মধ্যেই শিল্পীর পাশে দাঁড়ালেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। রাজপালের অপমানের জবাব দিলেন খোদ সলমন। তাঁর পদক্ষেপর প্রশংসা করেছেন নেটিজেনরা। (Salman Khan Posts for Rajpal Yadav)

ঠিক কী ঘটেছে রাজপাল যাদবের সঙ্গে?

Screen Awards 2026 থেকে বিতর্কের সূচনা। অন্য তারকাদের সঙ্গে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপালও। সেখানে রাজপালের উদ্দেশে বিশেষ টিপ্পনি করেন সাংবাদিক সৌরভ দ্বিবেদী। ঋণখেলাপি মামলার উল্লেখ করে বলেন, “রাজপাল ভাই ডলারের উত্থান-পতন যতই হোক না কেন,যত টাকার ঋণ নিয়েছিলেন, তত টাকাই ফেরাতে হবে আপনাকে।” ওই টিপ্পনির সময় সৌরভের পাশে ছিলেন কৌতুক শিল্পী জাকির খানও। (Rajpal Yadav)

ওই টিপ্পনিতে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন রাজপাল। কয়েক মুহূর্ত সময় নিজেকে গুছিয়ে নিতে। তার পর বলেন, “সমস্যাটা জানতে হবে তো! আমি তো শোনাতেই চাই!” কথোপকথনের ওই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। রাজপালের উদ্দেশে সৌরভের মন্তব্য ‘অপমানসূচক’ এবং ‘অসংবেদনশীল’ বলে দাবি করেন নেটিজেনরা। যে সুরে রাজপালের উদ্দেশে ওই মন্তব্য করা হয়, তাও ভাল ভাবে নেননি অনেকে।

পাশে থাকার বার্তা সলমন খানের

সেই নিয়ে কাটাছেঁড়ার মাঝেই সোশ্যাল মিডিয়ায় রাজপালের সমর্থনে মুখ খোলেন সলমন। লেখেন, ‘রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। আমরা বার বার আপনাকে নিয়েছি, কারণ আপনি কাজ জানেন এবং তাতে মূল্য যোগ করেন। কাজ আপনি অনেক পাবেন, ডলারের এই রেটেই কাজ পাবেন এবং আগামী দিনেও পেতে থাকবেন। এটাই সত্য’। 

রাজপালের পাশে দাঁড়িয়ে সলমন আরও লেখেন, ‘মনে রাখবেন, কখনও কখনও কিছু কথা মুখ ফস্কে বেরিয়ে যায়। কিছু যদি দিতেই হয়, তা মাথায় রাখুন, মন দিয়ে কাজ করুন। ডলার উপরেই যাক বা নীচে, কী আর হবে? শেষ পর্যন্ত টাকা তো ভারতেই খরচ হবে’। সলমনের সমর্থন পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন রাজপালও। সোশ্য়াল মিডিয়ায় তিনি লেখেন, 'ভাই, আমাদর ৩০ বছরের যাত্রাপথকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। বড় দাদার মতো আপনি বরাবর রাস্তা দেখিয়েছেন। ভালবাসি আপনাকে। প্রণাম নেবেন'।

গোটা বিতর্কে মুখ খুলেছেন খোদ রাজপালও। তিনি জানান, ওই অনুষ্ঠানে টিকা-টিপ্পনি চলছিলই। সেই মেজাজেই তাঁর উদ্দেশে ওই টিকা-টিপ্পনি করা হয়। তবে সৌরভ দ্বিবেদী এবং জাকির খান তাঁর ভাইয়ের মতো। তাঁদের আক্রমণ না করাই উচিত বলে ভিডিও বার্তা দেন রাজপাল।

রাজপালকে ঘিরে বিতর্ক কেন?

ঋণ বিতর্কে দীর্ঘদিন ধরে যুঝছেন রাজপাল। ২০১০ সালে প্রথম বার পরিচালনায় হাত দেন তিনি। ‘আতা পতা লাপতা’ ছবির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন Murali Projects Pvt Ltd-এর কাছ থেকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, যার দরুণ ঋণের টাকা মেটাতে পারেননি রাজপাল। সুদ, জরিমানা মিলিয়ে সেই ঋণের অঙ্ক পৌঁছে যায় ৯ কোটি টাকায়। চেক বাউন্সের অভিযোগও ছিল রাজপালের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারি মাসে শেষ পর্যন্ত জেলে যেতে হয় তাঁকে। ঠাঁই হয় তিহাড় জেলে। ১.৫ কোটি টাকা জমা দিয়ে পরে জামিন পান রাজপাল। সেই সময় সলমন-সহ অনেকেই তাঁর সাহায্যে এগিয়ে এসেছিলেন। এখনও ওই মামলা চলছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget