এক্সপ্লোর

Salman Khan: সাংবাদিক নিগ্রহের জের, সলমন খানকে সমন পাঠাল আদালত

এএনআই সূত্রে জানা গিয়েছে, বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়েরের ভিত্তিতে সমন পাঠান হয়েছে।

মুম্বই: বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) এবার সমন পাঠাল আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট। ২০১৯ সালে এক সাংবাদিককে নিগ্রহ করার মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে। আর সেই মামলার যোগসূত্র ধরেই আগামী ৫ এপ্রিল আদালতে ডেকে পাঠান হল তাঁকে। এএনআই সূত্রে জানা গিয়েছে, বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়েরের ভিত্তিতে সমন পাঠান হয়েছে।

তিন বছর আগের ঘটনা। অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর দুই দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, তাঁরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালে সাইকেল চালানোরত সলমন খানের ছবি তোলার সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন 'বজরঙ্গী ভাইজান' অভিনেতা ও তাঁর দুই দেহরক্ষী। সে বছরই তাঁদের বিরুদ্ধে এইআইআর করেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতেই আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সমন পাঠান হল অভিনেতাকে।

আরও পড়ুন - Godzilla vs Kong: আসছে 'গডজিলা ভার্সেস কং' ছবির সিক্যুয়েল

সাংবাদিক অশোক পাণ্ডের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ২০১৯ সালের ২৪ এপ্রিল সলমন খান সাইকেল চালাচ্ছিলেন। ওই সাংবাদিক জানান, সেই সময় তিনি এবং তাঁর ক্যামেরাম্যান গাড়ির মধ্যে ছিলেন। তাঁরা ভাইজানকে দেখতে পান। অভিনেতার দেহরক্ষীদের থেকে অনুমতি নিয়েই তাঁরা সলমন খানের ভিডিও এবং ছবি তুলতে শুরু করেন। তাঁর অভিযোগ, তাঁরা যখনই অভিনেতার ছবি তুলতে শুরু করেন, সেই সময় সলমন খানের দেহরক্ষীরা তাঁদের গাড়ির কাছে আসেন এবং তাঁকে ধাক্কা মারতে শুরু করেন। অভিনেতাও এসে তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন।

অশোক পাণ্ডে বলেছেন, 'আমরা আমাদের মোবাইল ফোন থেকেই সলমন খানের ছবি তুলছিলাম। হঠাৎই সলমন সাইকেল ঘোরান এবং তাঁর দেহরক্ষীদের ইঙ্গিত করেন। ওঁর দেহরক্ষীরা এসে আমার ক্যামেরাম্যানকে ধাক্কা মারেন। এবং আমাদের গাড়িটিকেও ধাক্কা মারেন। ওঁদের সঙ্গে আমাদের উত্তপ্ত কথপোকথন হতে থাকে। সেই সময় সাইকেল নিয়ে সলমনও চলে আসেন। আমরা ওঁদের বলি যে আমরা সংবাদমাধ্যম থেকে এসেছি। সলমন বলেন, 'তাতে কিছু যায় আসে না।' যখনই আমি এরপর ১০০ নম্বরে ফোন করতে শুরু করি, সলমনের দেহরক্ষীরা আমাদের ফোন ফিরিয়ে দেন।' তিনি আরও অভিযোগ জানিয়েছেন যে, এরপর তিনি আদালতের দ্বারস্থ হন কারণ, পুলিশের পক্ষ থেকে তাঁর এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানান হয় যে, এই ঘটনায় কোনও অপরাধ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget