এক্সপ্লোর

বৃহস্পতিবারই ‘চেন্নাই এক্সপ্রেস’-কে ছাপিয়ে যাবে ‘সুলতান’?

মুম্বই: ইতিমধ্যেই বহু রেকর্ডের ভাঙা-গড়া হয়ে গিয়েছে। কিন্তু তাতে থামার কোনও লক্ষ্য নেই ‘সুলতান’-এর। একের পর এক নতুন রেকর্ড গড়ার পথে সলমন খান অভিনীত এই ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহে ২০০ কোটি টাকার ব্যবসা করে ইতিমধ্যেই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত এই ব্লকবাস্টার। ফিল্ম সমালোচকদের মতে, এটাও একটা রেকর্ড। কারণ, আজ পর্যন্ত কোনও ছবি মুক্তির প্রথম পাঁচদিনে এই বিপুল পরিমাণ ব্যবসা দিতে পারেনি। তাঁরা জানান, বলিউড বহু ২০০-৩০০ কোটির ছবি উপহার দিয়েছে। সেই তালিকায় রয়েছে – ‘পিকে’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘ধুম ৩’, ‘কিক’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘৩ ইডিয়টস’ প্রভৃতি। কিন্তু, কেউ-ই প্রথম পাঁচদিনে ২০০ কোটির হার্ডল টপকাতে পারেনি। বুধবারের হিসেব অনুযায়ী, ‘সুলতান’ এখনও পর্যন্ত ২০৯ কোটি টাকার ব্যবসা করেছে। বক্স অফিস কালেকশনের দিক দিয়ে দেখতে গেলে, ‘সুলতান’ এখন সলমন অভিনীত আরেকটি ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-র (২১০ কোটি) ঘাড়ে নিশ্বাস ফেলছে। সমালোচকদের মতে, বৃহস্পতিবারের মধ্যেই হয়ত ‘সুলতান’ সল্লু মিঞাঁ বলিউডের আরেক খান শাহরুখ অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’-কে (২২৭ কোটি) টপকে যাবে। শুধু তাই নয়, ছবিটি টপকে যাবে সলমন অভিনীত আরেকটি ছবি ‘কিক’-কেও (২৩২ কোটি)। বলিউডের আশা, প্রথম ৯ দিনের বিচারে ‘পিকে’, ‘বজরঙ্গী ভাইজান’ এবং ‘ধুম ৩’-এর পর ‘সুলতান’-ই হতে চলেছে বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার। ‘সুলতান’-এর সাফল্য নিঃসন্দেহে প্রভাব ফেলবে বলিউডের তৃতীয় খান – আমির খানের ওপর। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলেছে আমির অভিনীত ‘দঙ্গল’। সুলতানের সলমনের মতে সেখানেও আমির কুস্তিগীরের ভূমিকায়। এখন বক্স অফিসে দুই সুপারস্টারের লড়াই কেমন হয় সেটাই দেখার।  

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget