এক্সপ্লোর

সুলতান-এর শ্যুটিংয়ের সময় পরিশ্রম করতে পিছপা হননি সলমন: পরিচালক

মুম্বই: সাধারণত ঢিলেঢালা ও রিল্যাক্স অ্যাটিটিউডের জন্যই পরিচিত সলমন খান। কিন্তু সুলতান সিনেমার শ্যুটিংয়ে সম্পূর্ণ এক ভিন্ন সল্লুকে দেখা গিয়েছিল। এই সিনেমার চরিত্র রূপায়ণের ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন তিনি। এজন্য কঠোর পরিশ্রম করতে পিছপা হননি দবাং খান। এ কথা জানিয়েছেন সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর। তিনি বলেছেন, সলমন কোনওভাবেই হাল্কাভাবে কিছু নেননি। আক্ষরিক অর্থেই সলমন জানতেন যে, সুলতান সিনেমার চরিত্রটা এমন যে কোনওভাবেই প্রস্তুতিতে ঢিলে দেওয়া চলবে না। কারণ, এক্ষেত্রে তাঁকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে হয়েছে। কারণ, কুস্তিতে ওজন বাড়ে ও কমে। শারীরিক দিক থেকে সিনেমাটি ভীষণই চ্যালেঞ্জিং ছিল। জিমে কঠোর পরিশ্রম করতে হয়েছে সলমনকে। কিন্তু এ জন্য কখনই কোনও বিরক্তি প্রকাশ করতে সলমনকে দেখা যায়নি বলে জানিয়েছেন জাফর। তিনি বলেছেন, যে দিনগুলোতে প্রচুর পরিশ্রম করতে হত তখন সলমন বলতেন, আমি কি একটা আইসক্রিম খেতে পারি..যদিও ওই দিনগুলিতে চারটি আইসক্রিম খেয়ে নিতেন সলমন। সুলতান সিনেমার জন্য শরীরের ওজনের বেশ ভালো রকম হেরফের করতে হয়েছে সলমনকে। জাফরের নির্দেশে ১০০ কেজি থেকে প্রথমে ওজন ৯০ কেজিতে নামিয়ে আনতে হয়। পরে তা আবার ৮২ কেজিতে নিয়ে আসতে হয়। পরিচালক বলেছেন, এই পঞ্চাশ বছর বয়সে ছয় থেকে আট মাস সময়ের মধ্যে এভাবে ওজন কমানোটা আদৌ সহজ নয়। এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। যখন সেটে থাকতেন না তখনও সলমনকে দিনে চার ঘন্টা অনুশীলন করতে হয়েছে। জনপ্রিয়তার তুঙ্গে থেকেও সলমনের এই নিষ্ঠাকে কুর্ণিশ জানিয়েছেন পরিচালক। সলমন তাঁর কেরিয়ারে এই প্রথম খেলাধূলোর কাহিনী নির্ভর কোনও সিনেমাতে অভিনয় করছেন। পর্দায় শরীর উন্মুক্ত করতে স্বচ্ছন্দ সলমনের এই সিনেমায় ল্যাঙ্গট পরতে হয়েছিল। জাফর জানিয়েছেন, প্রথম প্রথম তো ল্যাঙ্গট পরার ব্যাপারে কিছুটা লজ্জায় পড়েছিলেন সলমন।

সেরা শিরোনাম

Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Nana Patekar Social Work: বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget